Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় এশিয়া

স্ত্রীকে নিয়োগ দিয়ে বরখাস্ত নেপালের মন্ত্রী

কাঠমাণ্ডু পোস্ট
agamir somoy
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৯:১৮
স্ত্রীকে নিয়োগ দিয়ে বরখাস্ত নেপালের মন্ত্রী

দীপক শাহ ও বালেন্দ্র শাহ

দায়িত্ব গ্রহণের এক মাস না পেরোতেই মন্ত্রিসভা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন নেপালের তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষামন্ত্রী দীপক শাহকে বৃহস্পতিবার বহিষ্কার করেছেন বালেন্দ্র।

দীপককে বহিষ্কারের সুপারিশ করেছিল র‌্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্রর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। অভিযোগ, দীপক ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য নিয়োগ করেছিলেন। দীর্ঘ সময় ধরেই নিষ্ক্রিয় ছিল পদটি।

বুধবার এ সুপারিশ করে আরএসপির তদন্ত কমিশন। বালেন্দ্রকে লেখা এক চিঠিতে আরএসপি সভাপতি রাবি লামিচানে মন্তব্য করেন, দীপকের এই সিদ্ধান্ত দলের ভাবমূর্তি, নীতি ও অখণ্ডতা ক্ষুণ্ণ করেছে এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

দলের গঠনতন্ত্রের বিধান উল্লেখ করে আরএসপি বলছে, ধারা ২৫ (৪) (ক) অনুসারে চেয়ারম্যান দলের মূল্যবোধ রক্ষায় বাধ্য। অন্যদিকে ৬৯ ধারায় পদের অপব্যবহারের ক্ষেত্রে দল চাইলে প্রত্যাহার বা বহিষ্কার করতে পারে অভিযুক্ত ব্যক্তিকে।

কমিশনের সুপারিশ অনুযায়ী দীপককে পদ থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী। একই চিঠিতে বিষয়টি ‘গুরুত্ব না দেওয়ায়’ স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতাকে সতর্ক করারও সুপারিশ করেছেন দলের সভাপতি। সেই সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছেন সরকারপ্রধান, জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস ও গবেষণা উপদেষ্টা দীপা দাহাল।

নেপালবালেন্দ্র শাহ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise