Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০৯
মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

ছবি: রয়টার্স

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় ঘরে তৈরি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) নগরকেন্দ্রের কাছে কুদ্রিনস্কায়া স্কয়ারে এ বিস্ফোরণ ঘটে।

জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। এ সময় ডিভাইসটি বিস্ফোরিত হলে ওই নারী, নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন।

মস্কোর স্ট্যালিন আমলের বিখ্যাত কয়েকটি সুউচ্চ ভবনের একটিতে রেস্তোরাঁটি অবস্থিত। বিস্ফোরণের সময় সেখানে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল।

কর্তৃপক্ষ অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, সে বিষয়ে কিছু জানায়নি। হামলার লক্ষ্য কে ছিল, সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে রেস্তোরাঁ থেকে বের করে আনতে দেখা গেছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, রেস্তোরাঁর রান্নাঘরে বিস্ফোরণটি ঘটে। তবে পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাইরে একটি সমস্যা হয়েছিল।’

বিস্ফোরণের পর স্কয়ারটির আশপাশের সড়কগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। কাছেই কয়েক ডজন সাইক্লিস্ট সন্ধ্যায় শহরের ভেতর দিয়ে সাইকেল চালানোর জন্য জড়ো হয়েছিলেন। বিস্ফোরণের কারণে সেই আয়োজনও বাতিল করা হয়।

রুশ বার্তা সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও এর আশপাশে রাশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব হামলার জন্য মস্কো ইউক্রেনকে দায়ী করেছে।

রাশিয়ামস্কোমস্কোতে বিস্ফোরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে