রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ হামলায় মস্কোর একটি বড় তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে এই হামলা হয়েছে। অন্যদিকে, কিয়েভে রুশ হামলায় তিন শিশুসগ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রবিবার জানিয়েছেন, শনিবার থেকে রাশিয়া ১ হাজার ৬০০টির বেশি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে। এর মধ্যে ৪৫০টি মস্কোর দিকে যাচ্ছিল। রাশিয়ার কর্মকর্তারা এটিকে সাম্প্রতিককালের মধ্যে অন্যতম বড় ড্রোন হা...