Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

২০ হাজার কোটি দেবে ভারত, প্রথম সফরে আর কী পেলেন বালেন্দ্র

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৪
শেয়ার করুন:
২০ হাজার কোটি দেবে ভারত, প্রথম সফরে আর কী পেলেন বালেন্দ্র

বালেন্দ্রর সঙ্গে নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠক করেন মোদি— রয়টার্স

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে নেপালে বন্যায় বিধ্বস্ত এলাকা পুনর্গঠনে ২৪ হাজার কোটি নেপালি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার কোটি টাকা) সহায়তা দেওয়ার ঘোষণা দেন মোদি। এ সহায়তা হিমালয়কন্যা দেশটির পুনরুদ্ধার প্রচেষ্টায় বড় গতি আনবে বলে আশা করা হচ্ছে।

নেপালের ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বালেন্দ্রর উন্নয়ন-ভাবনার প্রশংসা করেন মোদি। তিনি বলেছেন, এ বছর নেপালের জনগণ বালেন্দ্রকে যে ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছে; তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন।

দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ বক্তব্যে মোদি বললেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। কয়েক মাস আগে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তার বক্তব্যে আমরা তার দূরদৃষ্টি ও ভাবনার স্পষ্ট পরিচয় পেয়েছি। গত কয়েক ঘণ্টার আলোচনায় নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্ক নিয়ে তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারও অনুভব করেছি।’

মোদি বলেছেন, ভারত ও নেপাল শুধু প্রতিবেশী নয়; গভীর আস্থা ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ দুই দেশ।

তার ভাষায়, ‘আমাদের আশা-আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জ অনেকটাই এক। কঠিন সময়ে আমরা একে অন্যের পাশে দাঁড়াই। নেপালে বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি।’

মোদি বললেন, ‘নেপালের পুনর্গঠন ও উন্নয়নে সহায়তার জন্য আমরা ২৪ হাজার কোটি নেপালি রুপির একটি উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।’

মোদি জানান, এ সহায়তায় অবকাঠামো পুনরুদ্ধার, জনপদ পুনর্গঠন এবং ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষদের সহায়তা করা হবে। ২৬ আগস্ট আকস্মিক বন্যায় ১ হাজার ৫০০ জন নিহত হন এবং ৫ হাজার ২০০ জনের বেশি নিখোঁজ হন।

তিনি বলেছেন, বহু বছর ধরে নেপালকে জ্বালানি তেলসহ প্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী ভারত। তিনি বলেছেন, ‘আমাদের প্রতিবেশী-প্রথম নীতির চেতনা অনুসারে, এ বছর তেল সরবরাহে গুরুতর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নেপালে জ্বালানি, সার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বজায় রেখেছি।’

বক্তব্যে দুই দিনের রাষ্ট্রীয় সফরে উষ্ণ আতিথেয়তার জন্য ভারতকে ধন্যবাদ জানান বালেন্দ্র। তিনি মোদিকে নেপাল সফরের আমন্ত্রণও জানান।

ভারত ও নেপালের গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন বালেন্দ্র। তিনি বলেছেন, দুই দেশের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক ভাষায় প্রকাশ করা কঠিন। দুর্যোগের পরসহ কঠিন সময়ে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানান তিনি। দুই প্রতিবেশীর মধ্যে সংহতি, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মনোভাবের ওপরও জোর দেন বালেন্দ্র।

আরও পড়ুন

নতুন নেপাল, পুরনো প্রতিবেশী: প্রথম ভারত সফরে কতটা সফল হবেন বালেন্দ্র?

২২ নভেম্বর ২০২৬

তিনি বলছিলেন, ‘নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো দৃঢ়, আর সমুদ্রের মতো বিস্তৃত। আমাদের ঘনিষ্ঠতা এতটাই গভীর যে শুধু শব্দ দিয়ে তা প্রকাশ করা কঠিন। নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে ভারত সব সময় সবার আগে সহায়তায় এগিয়ে এসেছে। এ জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

ভারত ও নেপাল সরকারি কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ আটটি বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে। দুই নেতা গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্পের উদ্বোধনও করেন এবং নতুন কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে ভারত-নেপাল সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ভারত ও নেপালের মধ্যে উন্মুক্ত সীমান্ত রয়েছে। ফলে পাসপোর্ট বা ভিসা ছাড়াই দুই দেশের মানুষ সীমান্ত পার হতে পারেন। ঐতিহাসিকভাবে হিমালয়কন্যা দেশটিতে ভারতের যথেষ্ট প্রভাব রয়েছে। তবে ভূখণ্ডগত বিরোধ ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে দুই দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে।

এদিকে, সাম্প্রতিক বছরগুলোয় নেপালে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চীন। দেশটি বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে।

নেপালে চীনের প্রভাব বাড়লেও স্থলবেষ্টিত দেশটি জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। একই সঙ্গে দুই দেশের জ্বালানি সহযোগিতা এখন আরও পারস্পরিক হয়ে উঠেছে। নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে ভারত।

সূত্র: এনডিটিভি


বালেন্দ্র শাহনেপালভারত সফরনরেন্দ্র মোদি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি