Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

এবার চীনের মধ্যস্থতায় আলোচনায় বসছে পাকিস্তান-আফগানিস্তান

আনাদেলু এজেন্সি
agamir somoy
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ২৩:৩২
শেয়ার করুন:
এবার চীনের মধ্যস্থতায় আলোচনায় বসছে পাকিস্তান-আফগানিস্তান

সংগৃহীত ছবি

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে চীনে আলোচনায় বসতে যাচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও নিউজকে জানান, ইসলামাবাদ উত্তর-পশ্চিম চীনের উরুমকিতে আফগান পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠিয়েছে।

আন্দ্রাবি ইসলামাবাদে সাংবাদিকদের জানান, পাকিস্তানের পক্ষ থেকে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা এই প্রতিনিধিদলে রয়েছেন।

সম্প্রচারমাধ্যমটি জানায়, দুই পক্ষ উরুমকিতে ‘নিম্নপর্যায়ের কূটনৈতিক আলোচনা শুরু করেছে।’

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরুমকিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এমন সময়, যখন গত মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি জানান, ‘মধ্যম পর্যায়ের’ একটি আফগান প্রতিনিধিদল পাকিস্তানের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য চীনে পৌঁছেছে।

বালখি বলেছেন, এই আলোচনা চীনা সরকারের মধ্যস্থতায় আয়োজন করা হয়েছে। তিনি যোগ করেন, ‘এই প্রক্রিয়া চীনের অনুরোধে হচ্ছে।’

চীন গতকাল বৃহস্পতিবার জানায়, তারা ‘পরিস্থিতি উত্তেজনা প্রশমনে এবং আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।’

বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, দুই দেশই চীনের প্রতিবেশী এবং চীন সংলাপের মাধ্যমে মতপার্থক্য ও বিরোধ সমাধানে তাদের সমর্থন করে।

সর্বশেষ সীমান্ত সংঘর্ষ শুরু হয় ফেব্রুয়ারির শেষ দিকে, যখন পাকিস্তান আফগানিস্তরের ভেতরে বিমান হামলা চালায়। এর আগে পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের প্রতি অনুগত জঙ্গিদের ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে তাদের আশ্রয় দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তোলে।

তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে এবং বলে, টিটিপি জঙ্গিরা পাকিস্তানের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার করে না।

দুদেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সীমান্তের উভয় পাশে বেসামরিক নাগরিক, সেনা ও জঙ্গিসহ কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।

১৮ মার্চ তুরস্ক, সৌদি আরব ও কাতারের অনুরোধে মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতরের প্রাক্কালে দুপক্ষ এক সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।


চীনসংঘাতপাকিস্তান-আফগানিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য