Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

৪ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার, সাজা কমল সু চির

আলজাজিরা
agamir somoy
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৪:৫৬
শেয়ার করুন:
৪ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার, সাজা কমল সু চির

সংগৃহীত ছবি

সাজা কমানো হয়েছে মিয়ানমারে বন্দি অং সান সু চির। তার আইনজীবীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আলজাজিরা।

এছাড়াও ৪ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। সদ্য প্রেসিডেন্ট হওয়ার পর এ সিদ্ধান্তই তার প্রথম বড় সিদ্ধান্তগুলোর একটি বলে মত বিশ্লেষকদের।

জানা যায়, ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন ৮০ বছর বয়সী অং সান সু চি। তার সহযোগীদের দাবি, সু চির বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যদিও নতুন আদেশে তার সাজা কমেছে ছয় ভাগের এক ভাগ। তবে গৃহবন্দি থেকে বাকি সাজা ভোগ করতে পারবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।

মিয়ানমার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, সাধারণ ক্ষমা পেয়েছেন অভ্যুত্থানে আটক সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টও।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এমআরটিভি জানায়, মোট ৪ হাজার ৩৩৫ জন বন্দিকে সাধারণ ক্ষমা করেছেন মিন অং হ্লাইং। এক বিবৃতিতে বলা হয়, যাদের মৃত্যুদণ্ড ছিল, তাদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। তবে নির্দিষ্ট কোনো বন্দির নাম উল্লেখ করা হয়নি সেখানে।

মানবাধিকার সংস্থার তথ্য মতে, ২০২১ সালের অভ্যুত্থানের পর রাজনৈতিক কারণে আটক হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। দীর্ঘদিন ধরে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন তারা।

উল্লেখ্য, প্রতিবছর জানুয়ারিতে স্বাধীনতা দিবস এবং এপ্রিল মাসে নববর্ষ উপলক্ষে এ ধরনের ক্ষমা ঘোষণা করে মিয়ানমার।

মিয়ানমারআল জাজিরামিন অং হ্লাইংঅং সান সু চি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি

    শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি