একজন মানুষকে বন্দি করা যায়। একটি কণ্ঠস্বরকে স্তব্ধ করা যায়। এমনকি একটি রাজনৈতিক দলকেও ক্ষমতার বাইরে ঠেলে দেওয়া যায়। কিন্তু একজন মানুষ কোথায় আছেন— সেই প্রশ্নটিও কি অদৃশ্য করে দেওয়া সম্ভব? মিয়ানমারের রাজধানী নেপিদোর বাতাসে আজ সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। যে শহর একদিন সামরিক শাসকদের কল্পনায় তৈরি হয়েছিল ক্ষমতাকে নিরাপদ রাখার জন্য, সেই শহরেই আজ খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের সবচেয়ে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব নোবেল শান্তি পুরস্কারজয়ী, গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ, সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে। কো...