Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

রেড ক্রসের প্রতিনিধির সঙ্গে অং সান সু চির বিরল বৈঠক

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:৫০
রেড ক্রসের প্রতিনিধির সঙ্গে অং সান সু চির বিরল বৈঠক

ছবি: রয়টার্স

মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি সোমবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ৮১ বছর বয়সী এ নোবেল শান্তি পুরস্কারজয়ীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মিয়ানমার সরকারের এক মুখপাত্র।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তিনি আটক রয়েছেন। ওই অভ্যুত্থানের পর দরিদ্র দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি গভীর অস্থিরতায় পড়ে।

এরপর থেকে সু চি কোথায় আছেন এবং তার শারীরিক অবস্থা কেমন, তা নিশ্চিতভাবে জানা কঠিন হয়ে পড়েছে। এ সময়ের মধ্যে কোনো বিদেশি রাষ্ট্রনেতা বা দূত প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেননি।

সরকারের মুখপাত্র খাইন খাইন সোয়ে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, সোমবার রাজধানী নেপিডোতে সু চি মিয়ানমারে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আবাসিক প্রতিনিধি আরনো দ্য বাকের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

সরকারি মুখপাত্র প্রকাশিত চারটি ছবির মধ্যে দুটিতে দেখা যায়, ঐতিহ্যবাহী বার্মিজ পোশাক পরা সু চি কাঠের প্যানেলযুক্ত একটি সাধারণ কক্ষে আরনো দ্য বাকের সঙ্গে বৈঠক করছেন। কক্ষটিতে দুটি চেয়ার ও একটি টেবিল ছাড়া তেমন কোনো আসবাবপত্র নেই।

আরেকটি ছবিতে, যা সম্ভবত তার বাসভবনের ভেতরের বিরল একটি দৃশ্য, সেখানে সু চিকে তার নাম লেখা একটি জন্মদিনের কেক কাটতে দেখা যায়। ছবির পেছনে একটি কাপড় রাখার স্ট্যান্ড ও কয়েকটি সংরক্ষণ বাক্স দেখা যায়। চতুর্থ ছবিটি কেকটির কাছ থেকে তোলা, যাতে লেখা রয়েছে, ‘হ্যাপি বার্থডে আন্টি সু, ২৯.৬.২০২৬’।

রয়টার্স স্বাধীনভাবে ছবিগুলো কোথায় এবং কবে তোলা হয়েছে, তা যাচাই করতে পারেনি। সোমবারের আগে ছবিগুলোর কোনো সংস্করণ অনলাইনে প্রকাশিত হয়েছে বলেও পাওয়া যায়নি।

সু চি একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার রাজনৈতিক মিত্রদের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

এপ্রিলের শেষ দিকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার পর কর্তৃপক্ষ জানায়, সু চিকে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে।

হাজারো বন্দির জন্য ঘোষিত সাধারণ ক্ষমার অংশ হিসেবে তার সাজাও এক-ষষ্ঠাংশ কমানো হয়। একই কর্মসূচির আওতায় মুক্তি পান তার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট।

তবে সামরিক বাহিনীর সমর্থিত নতুন প্রশাসন এখন পর্যন্ত সু চির সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে অনাগ্রহ দেখিয়েছে। এর মধ্যে মে মাসে দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের বিশেষ দূতকে সু চির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার জন্য ফিলিপাইনের করা অনুরোধও রয়েছে।

গত ডিসেম্বরে মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছিল, সু চি ‘সুস্থ আছেন’। এর আগে তার ছেলে রয়টার্সকে বলেছিলেন, মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি খুব কম তথ্য পেয়েছেন এবং কয়েক বছর ধরে তার সঙ্গে কোনো যোগাযোগও হয়নি। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার অজান্তেই হয়তো তার মায়ের মৃত্যু হতে পারে।

অং সান সু চিমিয়ানমাররেড ক্রসবৈঠকজান্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী