Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

রুশ হামলায় ইউক্রেনের ১ কোটি ২০ লাখ বই ধ্বংস

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৪:১৮
রুশ হামলায় ইউক্রেনের ১ কোটি ২০ লাখ বই ধ্বংস

কিয়েভের একটি বইয়ের ছাপাখানায় হামলা চালিয়েছে রাশিয়া। ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছেন এক তরুণী। ছবি: সংগৃহীত

ইউক্রেনে প্রস্তুতি চলছিল নতুন শিক্ষাবর্ষ শুরুর। স্কুলে ফেরার অপেক্ষায় ছিল হাজারো শিশু। এমন সময়ই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে কিয়েভের একটি ছাপাখানা। সেখানে ছাপানোর কথা ছিল নতুন শিক্ষাবর্ষের ১৩ লাখ বই।

ইউক্রেনে রাশিয়ার সর্বশেষ হামলাগুলোয় এখন পর্যন্ত দেশটির ছাপাখানা ও প্রকাশনা প্রতিষ্ঠানগুলোয় ধ্বংস হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ বই।

কিয়েভের উপকণ্ঠের ওই ছাপাখানায় এখন শুধুই ধ্বংসস্তূপ। পুড়ে যাওয়া যন্ত্রপাতির মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বইয়ের ছাই। আগুন থেকে বেঁচে যাওয়া পাতাগুলোও পানি ও বৃষ্টিতে নষ্ট হয়েছে। ভবনের ছাদ ধসে পড়ায় সেগুলো আর রক্ষা করা সম্ভব হয়নি।

ধ্বংসস্তূপের মধ্যে একটি ইংরেজি ভাষার বইয়ের পোড়া পৃষ্ঠা পড়ে থাকতে দেখা যায়। সেখানে লেখা, ‘আমার নাম উইলিয়াম। আমি যুক্তরাজ্য থেকে এসেছি। আমার দাদি নটিংহামে থাকেন। এটি একটি সুন্দর শহর।’

আরও পড়ুন

ইউক্রেনে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে রাশিয়ার হুমকি

১৮ আগস্ট ২০২৬

কনভি প্রকাশনা প্রতিষ্ঠানের বাণিজ্যিক পরিচালক ভিক্টোরিয়া হাইদাই ধ্বংস হওয়া ছাপাখানাটি ঘুরে দেখছিলেন। তিনি বলেছেন, ‘এসব হামলা পরিকল্পিত’।

‘গত দুই মাসে ইউক্রেনের কয়েকটি বড় প্রকাশনা প্রতিষ্ঠান তাদের লজিস্টিকস গুদাম হারিয়েছে। এসব গুদামে বিপুল পরিমাণ বই রাখা ছিল। একই সঙ্গে ছাপাখানাগুলোতেও হামলা চালানো হচ্ছে’, রুশ হামলার ইউক্রেনের ছাপাখানার ক্ষয়-ক্ষতির কথা বলছিলেন ভিক্টোরিয়া হাইদাই।

তার ভাষ্য, ইউক্রেনকে একটি জাতি হিসেবে মুছে ফেলতেই রাশিয়া এসব ছাপাখানা ধ্বংস করছে। তবে তারা সফল হবে না।

সর্বশেষ গত কয়েক সপ্তাহে ইউক্রেনের ৩৫টির বেশি প্রকাশনা স্থাপনায় হামলা হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছর ইউক্রেনে ছাপা হওয়া মোট বইয়ের এক-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে।

হামলা শুধু নতুন বইয়ের ওপরই সীমাবদ্ধ নেই। কিয়েভের পোচাইনা পুরনো বইয়ের বাজারেও হয়েছে হামলা। এতে পুড়ে গেছে শত শত দোকান ও অসংখ্য পুরনো বই।

আগুন নেভানোর কাজ তখনো শেষ হয়নি। এর মধ্যেই ২৮ বছর বয়সী বুক-ব্লগার লিলিয়া ভেলিকা ছাইয়ের স্তূপে কিছু খুঁজছিলেন। একপর্যায়ে তিনি একটি ভেজা সায়েন্স ফিকশন বই হাতে তুলে নেন।

আরও পড়ুন

রাশিয়ার ব্যাপক হামলায় কিয়েভে নিহত ১৪

০৫ আগস্ট ২০২৬

বই হাতে লিলিয়া বলছিলেন, ‘বই আমাদের বাঁচিয়ে রাখে। এগুলো হারানো মানে আমাদের হৃদয় হারানোর মতো।’

ইউক্রেনের পুরো প্রকাশনা খাতই এখন হুমকির মুখে বলে সতর্ক করা হয়েছে। এই খাতকে টিকিয়ে রাখতে শঙ্কার মুখে পড়েছে আন্তর্জাতিক সহায়তার।

কিয়েভের ধ্বংস হওয়া ছাপাখানায় দাঁড়িয়ে ভিক্টোরিয়া হাইদাই বলেছেন, ইউক্রেনের সাহিত্য টিকিয়ে রাখতে প্রকাশনা শিল্পকে রক্ষা করা জরুরি।

তার ভাষায়, ‘শব্দই সবকিছু। এটি আমাদের উন্নয়ন, সংস্কৃতি ও প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ঐতিহাসিক ঐতিহ্য।’

সূত্র : বিবিসি

ইউক্রেনরাশিয়াহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    advertiseadvertise