Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

সাইপ্রাসে নিষিদ্ধ স্থানে আগুন, বন বিভাগের দ্রুত ব্যবস্থা

মো. ওমর ফারুক, সাইপ্রাস থেকে
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৪০
সাইপ্রাসে নিষিদ্ধ স্থানে আগুন, বন বিভাগের দ্রুত ব্যবস্থা

সাইপ্রাসে নিষিদ্ধ স্থানে আগুন লাগানোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে দেশটির বন বিভাগ। ছবি: সংগৃহীত

সাইপ্রাসের আকামাসে নিষিদ্ধ স্থানে বারবিকিউ করা এবং কৌত্রাফাসে বাগানে খড় পোড়ানোর পৃথক দুটো ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। এক ঘটনায় সতর্ক করা হয়েছে একদল তরুণকে। অন্য ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে চলছে মামলার প্রক্রিয়া।

বন বিভাগের মুখপাত্র গ্লাফকোস কিরিয়াকু জানান, সাম্প্রতিক কয়েক দিনে পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও গ্রীষ্মকালীন আগুনের ঝুঁকি বিবেচনায় জোরদার করা হয়েছে বন বিভাগের টহল। কয়েকজন তরুণ পিকনিক করতে আকামাসের লারা সমুদ্রসৈকতে গিয়ে বারবিকিউতে কয়লা জ্বালান। আকামাসে স্থাপিত স্বয়ংক্রিয় অগ্নি শনাক্তকরণ ব্যবস্থার আলোকসংবেদী যন্ত্রে বিষয়টি ধরা পড়ে।

কিরিয়াকু বলেন, আলোকসংবেদী যন্ত্রে আগুন শনাক্ত হওয়ার পর আভাকাস গিরিখাতের কাছে থাকা একটি টহল দলকে দ্রুত পাঠানো হয় ঘটনাস্থলে। বন বিভাগের কর্মকর্তারা সেখানে গিয়ে আগুন নিভিয়ে দেন এবং পিকনিককারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

লারার সমুদ্রসৈকত আকামাস জাতীয় বন উদ্যানের অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে যেকোনো ধরনের আগুন জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এদিকে, কৌত্রাফাসে বনাঞ্চলের কাছাকাছি একটি বাগানে খড় পোড়ানোর ঘটনায়ও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে বন বিভাগ। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া শুরু হয়। এলাকাটি অগ্নিনিরাপত্তা বেষ্টনীর মধ্যে পড়ায় বিষয়টি দেখছে পুলিশ।

কিরিয়াকু জানান, আগুন জ্বালানোর ঘটনায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা ক্ষয়ক্ষতির মাত্রার ওপর নির্ভর করে। আগুন জ্বালানোর ঘটনায় কোনো ক্ষতি না হলে বন বিভাগ জরিমানা করতে পারে। জরিমানা পরিশোধের পর বিষয়টি নিষ্পত্তি হতে পারে। তবে আগুনে ক্ষয়ক্ষতি হলে আদালতে মামলা পর্যন্ত গড়াতে পারে।

আরও পড়ুন

ইংল্যান্ড ও ওয়েলসে টানা তৃতীয় বছর শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

১৩ আগস্ট ২০২৬

তিনি আরও জানান, বর্তমানে নিয়মিত বনাঞ্চলের বিভিন্ন অংশে টহল দিচ্ছেন বন বিভাগের কর্মকর্তারা। পিকনিকের স্থানগুলোতে মানুষকে আগুনের ঝুঁকি সম্পর্কে করা হচ্ছে সতর্ক। পাশাপাশি সতর্ক করা হচ্ছে বনাঞ্চলের কাছাকাছি প্রত্যন্ত বাড়িঘর, উপ-অরণ্য এলাকার জনগোষ্ঠী এবং গ্রীষ্মকালীন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকদেরও আগুন প্রতিরোধে।

জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত জানাতে আহ্বান জানিয়েছে বন বিভাগ। ধোঁয়া বা আগুন দেখতে পেলে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে বলা হয়েছে ১৪০৭ নম্বরে বন বিভাগ অথবা ১১২ নম্বরে অগ্নিনির্বাপণ বিভাগে।

বন বিভাগের নিয়মিত সতর্কবার্তায় বলা হয়েছে, বাইরে পিকনিক বা অন্যান্য কার্যক্রমের সময় সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

বন বিভাগ আরও জানিয়েছে, আগুন লাগানো একটি ফৌজদারি অপরাধ। এ অপরাধের জন্য রয়েছে গুরুতর শাস্তির বিধান।

সাইপ্রাসআগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন