Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

সঙ্গীর চেয়ে পোষা প্রাণীকেই বেশি ভালবাসেন ব্রিটেনের এক তৃতীয়াংশ মালিক

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০২
সঙ্গীর চেয়ে পোষা প্রাণীকেই বেশি ভালবাসেন ব্রিটেনের এক তৃতীয়াংশ মালিক

ছবি- এআই

ব্রিটেনে পোষা প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক যেন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ পোষা প্রাণীর মালিক জানিয়েছেন, সঙ্গীর চেয়েও তাদের পোষা প্রাণীকে বেশি ভালোবাসেন। তবে এই গভীর ভালোবাসার সঙ্গে বাড়ছে আর্থিক চাপও। চিকিৎসাসহ পোষা প্রাণী পালনের খরচ বাড়তে থাকায় অনেক মালিকই ভবিষ্যতে আর নতুন করে কোনো প্রাণী নেওয়ার কথা ভাবছেন না। ইনভেস্টেক সেভ-এর নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

দেশজুড়ে পোষা প্রাণীর মালিকদের ওপর চালানো জরিপে ৩০ শতাংশ বলেছেন, তারা নিশ্চিতভাবেই তাদের সঙ্গীর চেয়ে পোষা প্রাণীকে বেশি ভালোবাসেন। আরও ৩০ শতাংশ জানিয়েছেন, দুজনের প্রতিই তাদের ভালোবাসা সমান। আর ১০ শতাংশ বলেছেন, বিষয়টি ‘দিনের ওপর’ নির্ভর করে—মানুষ বা প্রাণী, যে সেদিন ভালো আচরণ করে, তার প্রতিই তাদের ভালোবাসা বেশি থাকে।

জরিপে অংশ নেওয়া মাত্র ৩১ শতাংশ পোষা প্রাণীর মালিক তাদের সঙ্গীকে সবচেয়ে কাছের আবেগের সম্পর্ক হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ, আধুনিক ব্রিটিশ পরিবারে পোষা প্রাণী কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট।

তবে আবেগের এই সম্পর্কের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্থিক চাপ। জরিপে প্রায় এক-চতুর্থাংশ (২৪ শতাংশ) মালিক স্বীকার করেছেন, পোষা প্রাণীর সারা জীবনের চিকিৎসা ব্যয় সম্পর্কে আগে থেকে জানলে তারা সম্ভবত প্রাণীটি পুষতেনই না।

এই আর্থিক চাপ ভবিষ্যতের পোষা প্রাণী পালনের সিদ্ধান্তেও প্রভাব ফেলছে। ২৬ শতাংশ মালিক জানিয়েছেন, খরচ ও চিকিৎসা ব্যয় বাড়তে থাকায় তারা আর কখনো নতুন পোষা প্রাণী নেবেন না। আরও ২০ শতাংশ এখনও সিদ্ধান্তহীন। অর্থাৎ, বর্তমানে পোষা প্রাণী থাকা প্রায় ৪৬ শতাংশ পরিবারের ভবিষ্যতে আর কোনো প্রাণী নাও থাকতে পারে। মাত্র ৫৫ শতাংশ মালিক মনে করেন, ভবিষ্যতে আরেকটি পোষা প্রাণী পালনের মতো আর্থিক সক্ষমতা তাদের রয়েছে।

আরও পড়ুন

মানব শিশুর চেয়ে পোষা প্রাণী বেশি জাপানে

১৩ জুলাই ২০২৬

ইনভেস্টেক ব্যাংকের সেভিংস বিভাগের প্রধান ডেভিড হান্ট বললেন, ‘আমাদের গবেষণায় দেখা যাচ্ছে, যুক্তরাজ্যের পোষা প্রাণীর মালিকেরা তাদের প্রাণীগুলোকে কতটা ভালোবাসেন। অনেকের ক্ষেত্রে এই সম্পর্ক মানুষের সঙ্গে থাকা সম্পর্ককেও ছাড়িয়ে যাচ্ছে। তবে পোষা প্রাণী পালনের সারা জীবনের খরচ বাড়তে থাকায় নিয়মিত খরচের পাশাপাশি অপ্রত্যাশিত চিকিৎসা ব্যয়ের জন্যও মালিকদের আগেভাগে পরিকল্পনা করা প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রে পোষা প্রাণীই ‘সন্তান’ তরুণদের

এদিকে যুক্তরাষ্ট্রেও বিশেষ করে জেনারেশন জেডের মধ্যে পোষা প্রাণী পালনের সঙ্গে সন্তান নেওয়ার বিষয়টি ক্রমেই একে অপরের কাছাকাছি চলে আসছে। ভাইস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ মার্কিনরা পোষা প্রাণীকে ক্রমেই পরিবারের সদস্য হিসেবে দেখছেন। কারও কারও কাছে প্রাণী যেন সন্তানের বিকল্প হয়ে উঠছে।

মেটলাইফের এক জরিপে এক হাজারের বেশি মার্কিন পোষা প্রাণীর মালিক অংশ নেন। তাদের ৬৫ শতাংশ জানিয়েছেন, তারা নিজেদের প্রাণীটির ‘মা’ বা ‘বাবা’ হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, মালিক হিসেবে নয়।

পোষা প্রাণীর জন্য জন্মদিনের কেক, চিকিৎসকের কাছে নিয়মিত নেওয়া, বিছানায় ঘুমানো—সবই এখন অনেক পরিবারের স্বাভাবিক চিত্র। জরিপে দুই-তৃতীয়াংশ মালিক জানিয়েছেন, তারা প্রাণীর সঙ্গে শিশুসুলভ ভাষায় কথা বলেন। প্রায় একইসংখ্যক মালিক প্রাণীকে নিজের বিছানায় ঘুমাতে দেন। প্রতি তিনজনে একজন তাদের পোষা প্রাণীর জন্মদিন বা ‘গটচা ডে’ উপলক্ষে পার্টিও আয়োজন করেন।

এ প্রবণতা জেনারেশন জেডের মধ্যে বয়স্ক প্রজন্মের তুলনায় বেশি। চিহুয়াহুয়া মালিকদের মধ্যে ৫৩ শতাংশ এমন পার্টির আয়োজন করেন—এই জাতটির আকার ছোট হলেও সামাজিক জীবনের ব্যস্ততা বেশ বড়।
আরও পড়ুন

পোষা পাখির মৃত্যুর পর কান্না, বাকবিতণ্ডা থেকে ভাইকে ছুরির আঘাতে হত্যা

০৮ জুলাই ২০২৬

শসন্তান ও পোষা প্রাণীর মধ্যে কোনটিকে বড় করা সহজ—এ প্রশ্নের উত্তরে ৭৯ শতাংশ অভিভাবক পোষা প্রাণীকে বেছে নিয়েছেন। জেনারেশন এক্স, মিলেনিয়াল, বেবি বুমার কিংবা জেনারেশন জেড—সব প্রজন্মের মধ্যেই একই প্রবণতা দেখা গেছে।

৭২ শতাংশ বলেছেন, সন্তান বা সঙ্গীর তুলনায় পোষা প্রাণীই ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে সহজ। আর অর্থনৈতিক সংকটে প্রায় পাঁচজনের একজন জানিয়েছেন, নিজের বা সঙ্গীর আগে তারা পোষা প্রাণীর পেছনে অর্থ খরচ করবেন। জেনারেশন জেডের ক্ষেত্রে এই হার ২১ শতাংশ।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে সন্তান নেওয়ার সিদ্ধান্তে। জেনারেশন জেডের পোষা প্রাণীর মালিকদের প্রায় ৩৮ শতাংশ মনে করেন, তাদের প্রজন্মে পোষা প্রাণী সন্তান নেওয়ার বিকল্প হয়ে উঠছে। প্রায় ২০ শতাংশ বলেছেন, পোষা প্রাণী পালনের কারণে তাদের সন্তান নেওয়ার ইচ্ছা কমেছে।

এ ছাড়া জেনারেশন জেডের এক-চতুর্থাংশ এবং প্রায় সমসংখ্যক মিলেনিয়াল তাদের পোষা প্রাণী পালনের অভিজ্ঞতাকে ভবিষ্যৎ সন্তান পালনের এক ধরনের ‘প্রস্তুতি’ হিসেবে দেখছেন।

পোষা প্রাণীব্রিটেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    কিছুতেই মন গলছে না জামায়াতের

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    advertiseadvertise