Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

আইনি খরচ দিতে পারছেন না মাদুরো

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ২০:২৪
আইনি খরচ দিতে পারছেন না মাদুরো

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার ম্যানহাটনের একটি আদালতে হাজির হচ্ছেন, যেখানে তিনি তার বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগ বাতিলের আবেদন জানাবেন। যুক্তরাষ্ট্রের এক আকস্মিক সামরিক অভিযানে কারাকাসে গ্রেপ্তার হওয়ার দুই মাসেরও বেশি সময় পর আদালতে হাজির হচ্ছেন তিনি।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বিরোধে জড়িয়েছেন, যার ফলে ভেনেজুয়েলা সরকার তাদের আইনি খরচ বহন করতে পারছে না।

৬৩ বছর বয়সী মাদুরো ও ৬৯ বছর বয়সী ফ্লোরেস নার্কো-সন্ত্রাসবাদ ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে নিজেদের নির্দোষ দাবি করেছেন এবং বিচার শুরুর অপেক্ষায় ব্রুকলিনে আটক রয়েছেন।

তারা যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যালভিন হেলারস্টেইনকে অভিযোগ খারিজ করার অনুরোধ জানিয়েছেন। তাদের বক্তব্য, ভেনেজুয়েলার সরকারি অর্থ ব্যবহার করতে না পারায় যুক্তরাষ্ট্রের সংবিধানের ষষ্ঠ সংশোধনী অনুযায়ী নিজের পছন্দের আইনজীবী পাওয়ার অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

তাদের আইনজীবীরা বলেছেন, মাদুরো ও ফ্লোরেস নিজেদের আইনি খরচ বহন করতে সক্ষম নন।

মাদুরোর আইনজীবী ইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষে লড়া ব্যারি পোলাক জানান, অভিযোগ খারিজ না হলে এবং ভেনেজুয়েলা সরকার তার ফি দিতে না পারলে তিনি মামলাটি থেকে সরে দাঁড়াতে চান। তার পারিশ্রমিক কত, তা স্পষ্ট নয়।

৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কারাকাসে তাদের বাসভবনে আকস্মিক অভিযানে মাদুরো ও ফ্লোরেসকে আটক করে এবং নিউইয়র্কে নিয়ে আসে, যেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে বিচার চলছে।

শুনানি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল ১১টায়। এর আগে জানুয়ারিতে আদালতে হাজিরার সময় তাদের হেলিকপ্টারে করে কারাগার থেকে ম্যানহাটনে আনা হয়েছিল।

মাদুরো ও তার স্ত্রীর ভাষ্য, ভেনেজুয়েলার আইন ও প্রথা অনুযায়ী প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ব্যয় সরকার বহন করে।

অন্যদিকে, প্রসিকিউটররা বলছেন, ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না, তাই যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে ভেনেজুয়েলাকে তাদের আইনি খরচ দিতে অনুমতি দেওয়া উচিত নয়। তাদের মতে, প্রয়োজনে সরকারি আইনজীবী নিয়োগ করা যেতে পারে।

মাদুরোর বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে নার্কো-সন্ত্রাসবাদ ষড়যন্ত্র অন্যতম—যা মাদক পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নকে অপরাধ হিসেবে গণ্য করে। এই আইন খুব কম ক্ষেত্রে বিচার পর্যন্ত গেছে এবং আগের কিছু রায়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় তা বাতিল হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন, অভিযোগ ছিল মাদুরোর সরকার দুর্নীতিগ্রস্ত এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করছে। ওয়াশিংটন ২০১৮ সালের নির্বাচনে মাদুরোর জয়কে জালিয়াতিপূর্ণ বলেছিল।

মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায় বলেই এসব অজুহাত দাঁড় করিয়েছে।

মাদুরো গ্রেপ্তার হওয়ার পর তার সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ায় কারাকাস ও ওয়াশিংটনের সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে।

আদালতভেনেজুয়েলানিকোলাস মাদুরো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১