Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ইরানের সামরিক সক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে, দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:১০
ইরানের সামরিক সক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আক্রান্ত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে দেশটির স্বার্থ সংশ্লিষ্ট সব লক্ষ্যবস্তুতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ অবস্থায় ইরানের সামরিক সক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার আমেরিকান সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার উপযুক্ত স্থান ফুরিয়ে আসছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা জোরদার করার মধ্যে এই রিপাবলিকান আরো দাবি করেন, ধ্বংস করে দেওয়া হচ্ছে এই শাসনব্যবস্থাকে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল কুপারও ট্রাম্পের মতো একই দাবি করেছেন। তার মতে, ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চার লক্ষ্য করে নিয়মিত হামলার ফলে দেশটির এই সক্ষমতা কমে আসছে।

কুপার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান এখন পর্যন্ত ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারেরও বেশি ড্রোন ছুড়েছে। তবে বর্তমানে ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে।

মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩০০টি ইরানি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের হাতে অস্ত্রের অফুরন্ত মজুত রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি ও উচ্চ মাঝারি পর্যায়ের অফুরন্ত গোলাবারুদ রয়েছে। তিনি বলেছেন, আমরা এগুলো সংরক্ষণ করি এবং তৈরি করি।

তবে সামরিক সক্ষমতা কমে যাওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি উড়িয়ে দিয়েছে ইরান। দেশটি জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি রয়েছে তাদের।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা এখনো তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি।

মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেছেন, চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ার ও আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না।

সূত্র : আলজাজিরা, জেরুজালেম পোস্ট

ইরানডোনাল্ড ট্রাম্পঅস্ত্রবিপন্ন ইরানসক্ষমতাহ্রাস পাচ্ছে
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise