Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরানের নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

আল জাজিরা
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১
শেয়ার করুন:
ইরানের নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স

ইরানের ওপর নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বন্দর বা উপকূল থেকে পণ্য বোঝাই করা জাহাজ থেকে অন্য কোনো জাহাজ পণ্য গ্রহণ করতে পারবে না। আর যদি তা করা হয়, তাহলে সেটিকে অবরোধ এড়ানোর চেষ্টা হিসেবে বিবেচনা করে এ ধরনের জাহাজের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

গত বুধবার এক সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ ঘোষণা দেন। 

যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেও ইরানের কিছু পেট্রোলিয়াম পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর যে সুযোগ রয়েছে, তা বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৪ জুলাই ইরানের বন্দর ও তেল রপ্তানির ওপর অবরোধ পুনর্বহাল করে ওয়াশিংটন।

অন্যদিকে, তেল রপ্তানি আবার সচল করার পথ খুঁজছে তেহরান। ইরানের জাহাজে হামলা হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে আসছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিশ্লেষকদের আশঙ্কা, সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের পক্ষে অবরোধ ভাঙা কঠিন। তবে অবরোধ কার্যকর করাকে যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল করে তোলার চেষ্টা করতে পারে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ আল জাজিরাকে বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে বিপজ্জনক উত্তেজনা তৈরি হয়েছে, এটি তার মধ্যে অন্যতম হতে পারে।

তাহলে ইরান কি যুক্তরাষ্ট্রের এই অবরোধ এড়িয়ে যেতে পারবে? আর তা করতে গিয়ে দেশটি কি এমন কোনো পদক্ষেপ নেবে, যা বৃহত্তর সংঘাতের সূচনা ঘটাতে পারে?

সেন্টকমের সতর্কবার্তায় কী বলা হয়েছে

এ ধরনের জাহাজ থামানো, তল্লাশি করা, গতিপথ পরিবর্তনে বাধ্য করা, আটক করা কিংবা যে ইরানি বন্দর থেকে পণ্য বোঝাই করা হয়েছিল, সেখানে ফিরে যেতে নির্দেশ দেওয়া হতে পারে। নির্দেশ অমান্য করলে বলপ্রয়োগসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সেন্টকম।

গত ১৩ এপ্রিল প্রথম ইরানের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তেহরানের সঙ্গে সমঝোতার পর জুনে তা তুলে নেওয়া হয়। তবে সেই সমঝোতা ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই আবার অবরোধ কার্যকর করা হয়।

আরও পড়ুন

ভোটার তালিকা সংশোধনের আড়ালে মুসলিমদের নিশানা করছে ভারত : মার্কিন কমিশন

২১ নভেম্বর ২০২৬

লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের প্রভাষক রব গেইস্ট পিনফোল্ডের মতে, উপসাগরীয় দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলার জবাব দিতে চাইছে ওয়াশিংটন। বিশেষ করে বাহরাইনে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে। তবে দেশটি নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতে জড়াতে চায় না।



পিনফোল্ড আল জাজিরাকে বলেন, সামরিক অভিযান বা সরাসরি শক্তি প্রয়োগের পরিবর্তে অবরোধের মাধ্যমে ইরানকে চাপে ফেলে আলোচনার টেবিলে আনতে চাইছে যুক্তরাষ্ট্র।



তার মতে, অবরোধ ইতিমধ্যে ইরানের অর্থনীতিতে প্রভাব ফেলছে। শিগগিরই দেশটির তেল রপ্তানি শূন্যে নেমে আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ইরানের অর্থনীতির প্রায় ৩০ শতাংশ তেলের ওপর নির্ভরশীল।



ইরানের পাল্টা হুঁশিয়ারি



সেন্টকমের সর্বশেষ ঘোষণার বিষয়ে ইরানি কর্তৃপক্ষ সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির বাণিজ্য সীমিত করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে বারবার সতর্ক করেছে তেহরান।



বুধবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক নিবন্ধে অবরোধ ভেঙে একদল তেলবাহী ট্যাংকার পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনী বাধা দিলে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তেল অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে।



চলতি মাসের শুরুর দিকে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ আরোপের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।



ফার্স নিউজের বরাত দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের অর্থনৈতিক অবরোধ আরোপ করতে চায়, তার কোনো সংস্করণই কখনো সফল হবে না।



ইরানের জাহাজে মার্কিন বাহিনী হামলা চালালে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে মোহেবি বলেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের একটি জাহাজে হামলা চালাতে পারে, তবে ইরান আরও কঠোরভাবে আঘাত হানবে।



ইরান কি অবরোধ ভাঙতে পারবে



ইরান অবরোধের কিছু অংশ এড়িয়ে যেতে পেরেছে। তবে বড় পরিসরে অপরিশোধিত তেল রপ্তানি আবার শুরু করা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ।



ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগে ইরান প্রতিদিন প্রায় ১৫ লাখ থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত। এসব তেলের বেশির ভাগই কিনত চীন।



গত অক্টোবরে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, জাহাজ চলাচলসংক্রান্ত গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে অন্তত আটটি ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাংকার জুলাইয়ের পর থেকে ওমান উপসাগর ছেড়ে গেছে। এ ছাড়া সেপ্টেম্বরে আরেকটি জাহাজ মিয়ানমারে জেট ফুয়েল সরবরাহ করেছে।



বৃহস্পতিবার সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকার্স ডটকমের বরাত দিয়ে রয়টার্স জানায়, উপসাগরে জাহাজে জাহাজে পণ্য স্থানান্তরের মাধ্যমে একটি জাহাজে ইরানের অপরিশোধিত তেল বোঝাই করা হচ্ছে।



জাহাজটি গন্তব্যে পৌঁছাতে পারলে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের অবরোধ পুনর্বহালের পর এটিই হতে পারে ইরানের প্রথম সফল অপরিশোধিত তেল রপ্তানি। তবে এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।



অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ মনে করেন, সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করে অবরোধ মোকাবিলার সক্ষমতা ইরানের নেই। তার ভাষায়, ইরান অবরোধের কিছু অংশ এড়িয়ে যেতে পারলেও টেকসইভাবে সামরিক শক্তি প্রয়োগ করে তা ভাঙতে পারবে না। নৌ শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব অনেক বেশি।



তবে ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া ট্যাংকার থামানোর তুলনায় প্রতিটি চালান, মধ্যস্থতাকারী ও জাহাজে জাহাজে পণ্য স্থানান্তরের ওপর নজরদারি করা অনেক বেশি জটিল বলে মনে করেন তিনি।



ক্রিগ বলেন, উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক নেটওয়ার্কগুলোও ইরানের তেল রপ্তানিতে সহায়তা করেছে। এর মধ্যে জাহাজে জাহাজে পণ্য স্থানান্তরের বিষয়টিও রয়েছে। তবে এতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের আনুষ্ঠানিক সম্পৃক্ততা কতটা, তা এখনো স্পষ্ট নয়।



তার মতে, ওয়াশিংটনের সর্বশেষ বিধিনিষেধ উপসাগরীয় অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা তৈরি করতে পারে। কারণ, এসব দেশের বাণিজ্যিক স্বার্থ সব সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।



আঞ্চলিক সংঘাতের ঝুঁকি কতটা



অবরোধ আরও কঠোর করার ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। বিশেষ করে ইরানের তেলবাহী ট্যাংকারগুলো মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।



ক্রিগের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের কোনো জাহাজে হামলা চালালে এর জবাবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে পারে তেহরান। এতে প্রতিবেশী দেশগুলোও সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়তে পারে।



তিনি বলেন, ইরানের ট্যাংকারকে কেন্দ্র করে সংঘাত নতুন এক বিপজ্জনক পর্যায় তৈরি করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাহিনী কোনো জাহাজ ধ্বংস করলে বা ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।



ক্রিগের মতে, আন্তর্জাতিক বাজার থেকে ইরান বিচ্ছিন্ন হয়ে পড়লে প্রতিবেশী দেশগুলো যেন তেল রপ্তানি চালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে পারে তেহরান।



মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালির কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক ক্ষতির ভারসাম্য ফিরিয়ে আনতে এ দুটি প্রণালিকে পরস্পর-সংযুক্ত সংঘাতের মঞ্চে পরিণত করতে পারে ইরান।



যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। অন্যদিকে, বিশ্বের মোট জ্বালানির প্রায় ৫ শতাংশ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই প্রণালি লোহিত সাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই