Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

খাবার সহায়তা কমানোয় গাজায় বিক্ষোভ, দুর্ভিক্ষ ফেরার আশঙ্কা

আনাদোলু এজেন্সি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৪:৫৬
খাবার সহায়তা কমানোয় গাজায় বিক্ষোভ, দুর্ভিক্ষ ফেরার আশঙ্কা

সংগৃহীত ছবি

গাজায় গরম খাবার বিতরণ কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ব খাদ্য সহায়তাকারী সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) একটি বিতরণকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তারা সতর্ক করে বলেছেন, এই সহায়তা কমতে থাকলে আবার দুর্ভিক্ষের মুখে পড়তে পারে গাজা।

মঙ্গলবার মধ্য গাজার আল-মাসদার এলাকায় সংস্থাটির বিতরণকেন্দ্রের সামনে জড়ো হন নারী, পুরুষ ও শিশুসহ কয়েক ডজন মানুষ। এ সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে খাদ্য সহায়তা চালু রাখার দাবি জানান তারা। পাশাপাশি খালি রান্নার হাঁড়ি-পাতিল বাজিয়েও প্রতিবাদ করতে দেখা যায় অনেককে।

ডব্লিউসিকে জানিয়েছে, খাবার বিতরণ কমানোর সিদ্ধান্ত নিতে হয়েছে আর্থিক সংকটের কারণে। তবে গাজায় মানবিক সহায়তার প্রয়োজন কমেনি বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

আগে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষের জন্য খাবার সরবরাহ করত সংস্থাটি। বর্তমানে প্রতিদিন কয়েক লাখ গরম খাবার বিতরণ অব্যাহত রাখবে বলে জানিয়েছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বয়স্ক ফিলিস্তিনি নারী জানান, বাস্তুচ্যুত পরিবারগুলোর বেঁচে থাকার প্রধান ভরসা এখন এসব দাতব্য রান্নাঘর।

‘আমরা পুরোপুরি এই খাবারের ওপর নির্ভরশীল। খাবার কেনার সামর্থ্য নেই। রান্নার গ্যাস বা জ্বালানিও নেই।’

তিনি আরও বলেন, ইতোমধ্যে কয়েক দিন ধরে না খেয়ে আছে অনেক পরিবার। সহায়তা কমতে থাকলে দুর্ভিক্ষ পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। 

বিক্ষোভের অন্যতম সংগঠক আবদেল হাদি মুসলিম জানান, খাবার বিতরণ কমানোর ফলে বুরেইজ ও মাঘাজি শরণার্থী শিবিরের হাজারো পরিবার বঞ্চিত হয়েছে দৈনিক খাবার থেকে।

ডব্লিউসিকে’কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সহায়তা অব্যাহত রাখার অনুরোধ করেন আন্তর্জাতিক দাতা সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে।

এর আগেও সহায়তা কমিয়েছিল ডব্লিউসিকে। চলতি বছরের শুরুতে গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ভর্তুকি মূল্যে রুটি সরবরাহকারী বেকারিগুলোতে আটা সহায়তা বন্ধ করেছিল তারা।

সংস্থাটি বলছে, গাজায় বর্তমানে ১৬ লাখ মানুষ রয়েছে তীব্র খাদ্যসংকটে। তাদের মধ্যে রয়েছেন এক লাখের বেশি শিশু এবং ৩৭ হাজার গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় কঠোর অবরোধ চালিয়ে আসছে ইসরায়েল। এতে প্রায় ২৪ লাখ মানুষের জীবন পড়েছে চরম সংকটে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

গাজাডব্লিউসিকে
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    advertiseadvertise