Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কপ৩১ শুরু

প্রতিশ্রুতির পাহাড় বাস্তবায়নে খরা

আহসান হাবিব মারুফ
আহসান হাবিব মারুফ
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৪
শেয়ার করুন:
প্রতিশ্রুতির পাহাড় বাস্তবায়নে খরা

যুদ্ধের দামামা, জ্বালানি সংকট আর কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলার বৈশ্বিক লড়াই এখন কঠিন এক সন্ধিক্ষণে। এমন এক বাস্তবতায় তুরস্কের আনতালিয়ায় বসেছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১।

৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কৃষি ও খাদ্যনিরাপত্তা এবং জলবায়ু অর্থায়নের মতো বিষয় গুরুত্ব পাবে। তবে যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার মধ্যে জলবায়ু লক্ষ্য অর্জন কতটা সম্ভব, সেটিও বড় প্রশ্ন হয়ে উঠেছে।

সম্মেলনের উদ্বোধনী দিনে জাতিসংঘের জলবায়ুবিষয়ক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের বর্তমান অগ্রগতি প্রয়োজনের তুলনায় অনেক ধীর। প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, বিশ্ব এখন সেই সীমা অতিক্রমের পথে। ২০২৬ সাল বিশ্বের ইতিহাসে চারটি উষ্ণতম বছরের একটি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এবার তুরস্কের অন্যতম প্রধান প্রস্তাব হলো, ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশের বেশি বিদ্যুতের মাধ্যমে পরিচালিত করা। বর্তমানে বিশ্বে মোট জ্বালানি ব্যবহারের প্রায় ২০ শতাংশ আসে বিদ্যুৎ থেকে। এ হার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে দেশগুলোকে একটি অঙ্গীকারে যুক্ত করতে চায় আয়োজক দেশ। তবে সমালোচকদের প্রশ্ন, বিদ্যুতের ব্যবহার বাড়ালেই হবে না, সেই বিদ্যুৎ কতটা নবায়নযোগ্য উৎস থেকে আসছে, সেটিও নিশ্চিত করতে হবে।

যুদ্ধ ও জ্বালানি বাজারের অস্থিরতাও এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এতে অনেক দেশ আবার কয়লা ও তেলের ওপর নির্ভরতা বাড়ানোর পথে হাঁটছে। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারে বিদ্যুতের চাহিদা ও কার্বন নিঃসরণ বাড়ছে। এআই প্রযুক্তির টেকসই ব্যবহার নিশ্চিত করতে আলাদা অঙ্গীকারের প্রস্তাব দেবে তুরস্ক।

কৃষি ও খাদ্যনিরাপত্তাও সম্মেলনের অন্যতম প্রধান বিষয়। খরা, পানির সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি কীভাবে কৃষকদের জীবন-জীবিকাকে বিপন্ন করছে, তা নিয়ে আলোচনা হবে। তুরস্কেই এর বাস্তব চিত্র দেখা যাচ্ছে। দেশটির তুলা উৎপাদন ২০২৬ সালে আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ কমতে পারে। খরা ও উৎপাদন ব্যয়ের চাপে পশ্চিমাঞ্চলের সোক অঞ্চলে তুলা চাষের জমি কমেছে প্রায় ৬০ শতাংশ। কৃষকদের জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়টিও তাই গুরুত্ব পাচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল সোমবার বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো, এই সম্মেলনকে এমন একটি মঞ্চে পরিণত করা, যেখানে সুনির্দিষ্ট ফলাফল আসবে এবং দেশগুলো তাদের প্রতিশ্রুতি বাস্তব পদক্ষেপে রূপ দেবে। কারণ, কাগজে-কলমে সীমাবদ্ধ থেকে যায়, এমন প্রতিশ্রুতি দেওয়ার সময় আর নেই।’

পাহাড়খরাপ্রতিশ্রুতিকপ৩১যুদ্ধের দামামাজলবায়ুভূরাজনৈতিকসম্মেলনজ্বালানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’