বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ভয়াবহতা বাড়তে থাকায় বৈশ্বিক উষ্ণতা মোকাবিলার লড়াই জোরদার করার আহ্বান জানিয়েছেন কপ৩১ জলবায়ু সম্মেলনের নেতারা। তুরস্কে সোমবার শুরু হয়েছে বার্ষিক এ সম্মেলন।জাতিসংঘের দুই সপ্তাহব্যাপী সম্মেলনের শুরুতে দেওয়া বক্তব্যে নেতারা সরকারগুলোর প্রতি জলবায়ু সংকট মোকাবিলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। যুদ্ধ, লাগামহীন মূল্যস্ফীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনিশ্চয়তাসহ নানা আন্তর্জাতিক সংকটের কারণে জলবায়ু ইস্যু যখন মনোযোগের প্রতিযোগিতায় পড়েছে, তখনই এ আহ্বা...