বৃহৎ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক শক্তি—
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ এবং শ্রম কূটনীতিলব্ধ অর্জনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। সম্প্রতি সম্পন্ন হওয়া প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া
সফরের সার্বিক সাফল্য, বাণিজ্য সম্প্রসারণের রূপরেখা এবং কূটনৈতিক অগ্রগতির ওপর প্রস্তুত করা একটি পূর্ণাঙ্গ সারসংক্ষেপ আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়েছে। সেখানে অর্থনৈতিক শক্তি মালয়েশিয়া এবং উদীয়মান অর্থনৈতিক চালিকাশক্তি বাংলা...