Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

  • ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৪০
যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

সংগৃহীত ছবি

ভূরাজনৈতিক অস্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও এলএনজি সংগ্রহের পাশাপাশি চাল, সার, নিত্যপণ্য এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাবের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদিত হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ এলএলসির কাছ থেকে ২০২৬-৩৮ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদে ১১৭ কার্গো এলএনজি কেনা হবে। চুক্তির আওতায় ২০২৬ সালে ৫ কার্গো, ২০২৭ সালে ৬ কার্গো এবং ২০২৮ সালে ৩ কার্গো জেকেএম সূচকের সঙ্গে নির্দিষ্ট প্রিমিয়ামে কেনা হবে। এ ছাড়া ২০২৯-৩৮ সাল পর্যন্ত প্রতি বছর ১০ কার্গো করে এলএনজি সরবরাহ করা হবে।

পাশাপাশি আন্তর্জাতিক বাজারের বর্তমান অস্থিরতা মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরও এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেড, ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি এবং হংকংয়ের ঝেনইউ শিপিং কোম্পানির মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে নির্দিষ্ট কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। এদিকে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক সভায় মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা ও গ্যাসের জরুরি চাহিদা বিবেচনায় নিয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আরও ৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে হংকংয়ের ঝেনইউ শিপিং থেকে ২, মালয়েশিয়ার পেট্রোনাস থেকে ২, চীনের চায়না রুনজে হোল্ডিংস থেকে ২ এবং যুক্তরাষ্ট্রের দারাব ইনকরপোরেটেড থেকে ২ কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।

বৈঠকে জ্বালানির পাশাপাশি খাদ্যনিরাপত্তা ও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে বড় অঙ্কের পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ভিয়েতনাম থেকে জিটুজি পদ্ধতিতে ১ লাখ টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানিতে ৫১৫ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে, যেখানে প্রতি কেজি চালের দাম পড়বে ৫১ টাকা ৫০ পয়সা। এ ছাড়া ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি চাহয়া এনার্জি থেকে ২৫ হাজার টন চিনি ও ২ কোটি লিটার সয়াবিন তেল এবং স্থানীয়ভাবে নাবিল নাবা ফুডস থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। কৃষি ও শিল্প খাতের চাহিদা মেটাতে সৌদি আরব ও মরক্কো থেকে ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার আমদানিতে মোট ৯০২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হবে।

সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ডের জন্য প্রায় ৩২০ কোটি ৭১ লাখ টাকার অ্যান্ড্রয়েড ট্যাব কেনার সিদ্ধান্ত হয়েছে, যা বাংলাদেশ নৌবাহিনীর অধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড থেকে সংগ্রহ করা হবে। এ ছাড়া বিআইডব্লিউটিএর নদী খনন প্রকল্প, চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যপ্রযুক্তি অবকাঠামো স্থানান্তর এবং ফেনী সড়ক উন্নয়ন প্রকল্পের সংশোধিত প্রস্তাবগুলো বৈঠকে অনুমোদিত হয়।

ভূরাজনৈতিকজ্বালানি নিরাপত্তাগ্যাসএলএনজিমন্ত্রিসভা কমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক