Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

মার্কিন দূতরা আসুক, তবে কী নিয়ে আসছেন সেটাই গুরুত্বপূর্ণ : রুশ পররাষ্ট্রমন্ত্রী

আনাদোলু এজেন্সি
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৯:৫৫
মার্কিন দূতরা আসুক, তবে কী নিয়ে আসছেন সেটাই গুরুত্বপূর্ণ : রুশ পররাষ্ট্রমন্ত্রী

সের্গেই লাভরভ- রয়টার্স

ইউক্রেন যুদ্ধ থামানোর আলোচনা যখন থমকে আছে, তখন ফের কূটনীতির দরজা খুলতে পারে মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার রাশিয়া সফরে গেলে তাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তারা কী প্রস্তাব নিয়ে আসছেন, সেটিই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

লাভরভ শুক্রবার বলেছেন, ‘মার্কিন দূতেরা মস্কো সফরে এলে পুতিন তাদের আবারও গ্রহণ করতে প্রস্তুত।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সাক্ষাৎকারের প্রতিলিপি অনুযায়ী, লাভরভকে প্রশ্ন করা হয়—উইটকফ বা ট্রাম্পের জামাতা কুশনার মার্কিন প্রেসিডেন্টকে প্রভাবিত করতে পারেন কি না।

জবাবে লাভরভ বলেছেন, ‘তাদের যদি এ ধরনের দায়িত্ব দেওয়া হয়ে থাকে, তাহলে তিনি ধরে নেন যে মার্কিন প্রেসিডেন্টের ওপর তাদের প্রভাব রয়েছে এবং ট্রাম্প তাদের ওপর আস্থা রাখেন।’

আরও পড়ুন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তাব পাঠিয়েছে ইউক্রেন

১২ আগস্ট ২০২৬

তিনি বললেন, ‘রাশিয়া তাদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার করছে না। তারা মস্কোয় এলে পুতিন তাদের আবারও গ্রহণ করতে প্রস্তুত। তবে আসল প্রশ্ন হলো, তারা কী নিয়ে আসবেন।’



লাভরভের এই মন্তব্যের মধ্যেই খবর এসেছে, আগামী কয়েক দিনের মধ্যে উইটকফ ও কুশনার মস্কো এবং ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করতে পারেন।



রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা ফের শুরু করার চেষ্টা হিসেবে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে দুই মার্কিন দূতের সফর হতে পারে। ইরান যুদ্ধকে ঘিরে ওয়াশিংটনের মনোযোগ সরে যাওয়ার পর মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা কার্যত থমকে আছে বলে দুই পক্ষই জানিয়েছে।



এর আগে বৃহস্পতিবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভও বলেছেন, দুই মার্কিন দূতের সম্ভাব্য সফর নিয়ে আলোচনা চলছে। তবে তাদের প্রকৃত পরিকল্পনা আরও পরিষ্কার হলে মস্কো তাদের স্বাগত জানাতে প্রস্তুত।



উইটকফ ও কুশনার সর্বশেষ জানুয়ারির শেষ দিকে মস্কো সফর করে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন।



আলোচনার আগে রাশিয়া কেন যুক্তরাষ্ট্রের সামনে কোনো চূড়ান্ত শর্ত বা আলটিমেটাম দিচ্ছে না—এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন লাভরভ।



তিনি স্পষ্ট করে বললেন, ‘আমরা আলটিমেটাম দিই না।’



তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছে মস্কো। লাভরভ জানান, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে গোয়েন্দা তথ্যসহ বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।



বিশেষ করে রাশিয়ার ভূখণ্ডের গভীরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আরও গভীরভাবে জড়িত হয়ে পড়েছে—এমন অভিযোগ তুলে এ বিষয়ে মার্কিন অবস্থান জানতে চেয়েছে মস্কো।



লাভরভ জানান, এখন তারা যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে।


সের্গেই লাভরভরাশিয়াইউক্রেন যুদ্ধমার্কিন দূত
    শেয়ার করুন:
    Advertisement
    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০৭

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫৬

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০২

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩২

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    ১৪ আগস্ট ২০২৬, ০১:৪৫

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৮

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৬

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:২৫

    রোদ্রির জন্য বার্সার দ্বিতীয় প্রস্তাবও ফেরাল সিটি

    রোদ্রির জন্য বার্সার দ্বিতীয় প্রস্তাবও ফেরাল সিটি

    ১৩ আগস্ট ২০২৬, ২১:৫৬

    গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে মারধর, থানায় সোপর্দ

    গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে মারধর, থানায় সোপর্দ

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫১

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৭

    ভাস্কর্য ভাঙা ও রাজনীতির হাতুড়ি

    ভাস্কর্য ভাঙা ও রাজনীতির হাতুড়ি

    ১৪ আগস্ট ২০২৬, ০২:২৮

    সালাহউদ্দিন স্থানীয় সরকারে, স্বরাষ্ট্রে এ্যানি!

    সালাহউদ্দিন স্থানীয় সরকারে, স্বরাষ্ট্রে এ্যানি!

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    রুশ ‘ছায়া বহরে’ ব্রিটেনের হানা, পুতিনের পাল্টা হুঁশিয়ারি

    রুশ ‘ছায়া বহরে’ ব্রিটেনের হানা, পুতিনের পাল্টা হুঁশিয়ারি

    ১৩ আগস্ট ২০২৬, ২২:১৩

    advertiseadvertise