মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অংশগ্রহণে বাংলাদেশের লাভ-ক্ষতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাঁচার আগে যদি মরার চিন্তা করেন, তাহলে লাভ আছে, বলেন? মানে এখানে ঝুঁকি এটা। এখন যদি বাঁচার আগে মরার চিন্তা করি, তাহলে তো সমস্য।’আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।বাংলাদেশকে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যখন আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে, আমরা অবশ্যই আপনাদের জানাব। আমরা ব...