Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ওআইসি ও ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের পুনর্নিশ্চয়তা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২২:৪৪
শেয়ার করুন:
ওআইসি ও ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের পুনর্নিশ্চয়তা

সংগৃহীত ছবি

জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ২৩তম পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ কাউন্সিলে (সিএফএম) অংশগ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তার বিবৃতিতে, প্রতিমন্ত্রী ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল আউদ শেখ আহমেদকে স্বাগত জানান এবং তার পুরো মেয়াদে বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী উম্মাহর স্বার্থ ও কল্যাণে দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা হিসেবে ওআইসির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তিনি বিদায়ী মহাসচিবের অবদানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, নতুন মহাসচিব পূর্ববর্তী মেয়াদে অর্জিত ইতিবাচক প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যেখানে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি শান্তি ও নিরাপত্তায় বসবাস করবে।

মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার মামলাকে সমর্থন করার জন্য প্রতিষ্ঠিত স্বেচ্ছামূলক ট্রাস্ট ফান্ডে অবদান রাখতে ওআইসি সদস্য রাষ্ট্রসমূহকে আহ্বান জানিয়েছেন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতেও সদস্য রাষ্ট্রসমূহকে অনুরোধ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের (পিজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনে সমর্থনের জন্য ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবিরফিলিস্তিনওআইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার