Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

হুমায়ুন কবির

বন্দিবিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ‘খুনি ও সন্ত্রাসী’ হিসেবে দেশে ফিরিয়ে আনতে হবে

কূটনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৯
শেয়ার করুন:
বন্দিবিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ‘খুনি ও সন্ত্রাসী’ হিসেবে দেশে ফিরিয়ে আনতে হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ‘খুনি ও সন্ত্রাসী’ হিসেবে দেশে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী। এসময় শেখ হাসিনাকে ফেরত আনা এবং চীনের সঙ্গে করিডরে যুক্ত হওয়া নিয়ে কথা বলেন তিনি।

এ সময় শেখ হাসিনার পাসপোর্ট ফেরত চাওয়ার বিষয়টিকে ‘হাস্যকর’ আখ্যা দেন হুমায়ুন কবির। দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রীর অভিযোগ, ‘শেখ হাসিনার পাসপোর্ট ফেরত চাওয়ার দাবি হাস্যকর। হাজার হাজার মানুষ হত্যার পর তিনি পালিয়ে গেছেন। বন্দিবিনিময় চুক্তির আওতায় একজন খুনি ও সন্ত্রাসী হিসেবে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবাতাবিরোধী অপরাধের দায়ে তাকে বিচারের মুখোমুখী করতে ফেরত চাইছে বাংলাদেশ। যা নিয়ে দুই দেশের কর্মকর্তাদের প্রায়ই কথা বলতে শোনা যায়। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। 

এদিকে প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডর নিয়ে কোনো ঝুঁকি দেখছে না সরকার, এমনটাই জানালেন প্রতিমন্ত্রী। বললেন, ‘এই উদ্যোগের সঙ্গে কোনো ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না সরকার। বরং করিডরটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সরকার।’

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব দিক পর্যালোচনা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের প্রতিনিধি লিউ হাইশিংয়ের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন লিউ হাইশিং। এ সময় দুই দেশের মধ্যে রাজনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক