হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে উল্টে গেছে। এতে অন্তত ১২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।স্থানীয় সময় রবিবার ভোরে রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে মেজোকেরেস্তেশ শহরের কাছে এম৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি মহাসড়কের পূর্বমুখী লেনে যাচ্ছিল। দুর্ঘটনার সময় এতে ৫৭ জন যাত্রী ও দুজন চালক ছিলেন।হাঙ্গেরির পুলিশ জানিয়েছে, চালকের ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তাকে আটক করা হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি উল্টে যাওয়ার পর কয়েক...