Agamir Somoy E-Paper
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

হাঙ্গেরির ১০ গোলের রেকর্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:১০
হাঙ্গেরির ১০ গোলের রেকর্ড

বিশ্বকাপের মঞ্চে একটা দল কত গোলে হারতে পারে? ১০ গোল হজমের সেই দুঃস্মৃতি এখনো তাড়া করে বেড়ায় এল সালভাদোরকে। ১৯৮২ বিশ্বকাপে হাঙ্গেরির কাছে ১০-১ গোলে হেরেছিল মধ্য আমেরিকার দেশটি, বিশ্বকাপে যা এখনো রেকর্ড।

১৫ জুন ১৯৮২। স্পেনের এলচেতে মুখোমুখি হয়েছিল হাঙ্গেরি ও এল সালভাদোর। ওই ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দেয় হাঙ্গেরি। প্রথমার্ধে তারা করে তিন গোল, পরের সাত গোল এসেছে দ্বিতীয়ার্ধে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে কোনো ম্যাচে ১০ গোল করে ইউরোপের দেশটি।

হাঙ্গেরির লাসলো কিস বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক করেন। বিশ্বকাপ ইতিহাসে বদলি হিসেবে নেমে এটিই একমাত্র হ্যাটট্রিক। এল সালভাদরের হয়ে একমাত্র গোলটি করেন লুইস জাপাতা। বিশ্বকাপে এটাই ছিল তাদের একমাত্র গোল। গ্রুপ পর্ব থেকে অবশ্য দুই দলই বিদায় নিয়েছিল।

বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় বড় জয়ও হাঙ্গেরির। ১৯৫৪ সালে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে ৯-০ গোলে গুঁড়িয়ে দিয়েছিল হাঙ্গেরি। ১৯৭৪ বিশ্বকাপে জাইরিকে ৯-০ গোলে বিধ্বস্ত করে যুগোস্লাভিয়া। বিশ্বকাপে আফ্রিকান কোন দলের এটিই সবচেয়ে বড় পরাজয়।

২০০২ বিশ্বকাপে সৌদি আরবকে ৮-০ গোলে হারায় জার্মানি। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন মিরোস্লাভ ক্লোসা। ১৯৫০ বিশ্বকাপে বলিভিয়াকেও ৮-০ গোলে হারায় উরুগুয়ে।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হারের রেকর্ড ব্রাজিলের। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করা জার্মানি শেষ পর্যন্ত ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জেতে।

বিশ্বকাপহাঙ্গেরি
    শেয়ার করুন:
    Advertisement
    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    ১৩ জুন ২০২৬, ০০:৩৫

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    ১৩ জুন ২০২৬, ০১:১৮

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    ১৩ জুন ২০২৬, ০০:০২

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    ১৩ জুন ২০২৬, ০০:০০

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০০:২৩

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০১:০০

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    ১৩ জুন ২০২৬, ০১:১৭

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    ১৩ জুন ২০২৬, ০২:০৩

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    ১৩ জুন ২০২৬, ০৩:০৮

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    ১৩ জুন ২০২৬, ০৬:১০

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ১৩ জুন ২০২৬, ১০:৪৬

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    ১৩ জুন ২০২৬, ০৫:২৬

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    ১৩ জুন ২০২৬, ০৩:০১

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    ১৩ জুন ২০২৬, ০২:৪৩

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    ১৩ জুন ২০২৬, ০৪:১৬