Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সংক্রমণ

হাসপাতালেই সংক্রমণের ঝুঁকি
হাসপাতালেই সংক্রমণের ঝুঁকি
সমুদ্রবেষ্টিত দ্বীপ। চারপাশে পানি, যোগাযোগের সীমাবদ্ধতা আর চিকিৎসার জন্য বিকল্প ব্যবস্থার অভাব। প্রায় দুই লাখ মানুষের এ জনপদে অসুস্থ হলে চিকিৎসার প্রধান ভরসা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ সেই হাসপাতালেই এখন চিকিৎসা নিতে এসে বাড়ছে রোগীদের দুর্ভোগ। ২০টি শয্যা পূর্ণ হলেই কারও ঠাঁই হচ্ছে বারান্দায়, কারও মেঝেতে। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের থাকতে হচ্ছে একই ওয়ার্ডে গাদাগাদি করে। এমনকি হাম, ডেঙ্গু ও ডায়রিয়ার মতো সংক্রামক রোগে আক্রান্তদেরও রাখা হচ্ছে অন্য রোগীদের সঙ্গে। ফলে সুস্থ হতে হাসপাতা...
সারা দেশ•২ দিন আগে
ঘামাচি কি সংক্রমণের আকার ধারণ করতে পারে
ঘামাচি কি সংক্রমণের আকার ধারণ করতে পারে
গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘামাচি খুবই সাধারণ একটি সমস্যা। শরীরের ঘর্মগ্রন্থির মুখ বন্ধ হয়ে ঘাম বের হতে না পারলে ত্বকে ছোট ছোট লালচে দানা ও চুলকানি দেখা দেয়, যাকে আমরা ঘামাচি বলি। বেশিরভাগ ক্ষেত্রে এটি নিরীহ এবং আবহাওয়া ঠান্ডা হলে বা ত্বক শুষ্ক রাখলে কয়েক দিনেই সেরে যায়। তবে অবহেলা করলে এই সাধারণ ঘামাচিও সংক্রমণের রূপ নিতে পারে। চুলকানোর ফলে ত্বকে ছোট ছোট ক্ষত তৈরি হয়। আর সেই ক্ষতে ব্যাকটেরিয়া ঢুকে সংক্রমণ ঘটায়।   যেসব লক্ষণে বুঝবেন সংক্রমণ হয়েছে ঘামাচির দানায় পুঁজ জমা বা হলুদাভ ফ...
স্বাস্থ্য টিপস•১৩ দিন আগে
কেন বারবার ইউরিন ইনফেকশন হয়
কেন বারবার ইউরিন ইনফেকশন হয়
প্রস্রাবে জ্বালাপোড়া, বারবার প্রস্রাবের বেগ, তলপেটে অস্বস্তি, ইউরিন ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণের এই উপসর্গগুলো চিকিৎসা নিয়ে ভালো হলেও কিছুদিন পর আবার ফিরে আসে। প্রশ্ন, কেন বারবার এই সংক্রমণ হয়? মূত্রনালির সংক্রমণ সাধারণত ঘটে যখন জীবাণু, বিশেষত অন্ত্রের ব্যাকটেরিয়া মূত্রনালি দিয়ে মূত্রথলিতে পৌঁছে যায়। নারীদের মূত্রনালি ছোট হওয়ায় তারা পুরুষদের তুলনায় এই সংক্রমণে বেশি আক্রান্ত হন।   যেসব কারণে বারবার সংক্রমণ হতে পারে পর্যাপ্ত পানি না খাওয়া, ফলে প্রস্রাবে জীবাণু জমে থাকার সুযোগ...
স্বাস্থ্য টিপস•১৬ দিন আগে
সংক্রমণ প্রতিরোধে সচেতন হবেন কীভাবে
সংক্রমণ প্রতিরোধে সচেতন হবেন কীভাবে
সংক্রমণের সঙ্গে জড়িয়ে আছে পানি, বাতাস, বর্জ্য ব্যবস্থাপনা, কর্মপরিবেশ ও মানুষের দৈনন্দিন আচরণ। সংক্রমণ প্রতিরোধে সচেতন থাকার নানান বিষয় নিয়ে লিখেছেন ডা. অমিত সিনহা বাংলাদেশের একটি ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল। অথচ ডেঙ্গু ও হাম আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রতিদিন সেখানে ভর্তি থাকছেন ৮০০-এর বেশি রোগী। সীমিত জনবল নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা। এমন পরিস্থিতিতে একজন নার্স এক রোগীকে ইনজেকশন দিয়ে দ্রুত চলে যাচ্ছেন পরের রোগীর কাছে। এত চাপের মধ্যে প্রতিবা...
হ্যালো ডক্টর•২৯ দিন আগে
জীবাণুমুক্ত হাত, সুরক্ষিত জীবন সংকট যখন সাবান-পানির
জীবাণুমুক্ত হাত, সুরক্ষিত জীবন সংকট যখন সাবান-পানির
হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগী যেন নতুন সংক্রমণের ঝুঁকিতে না পড়েন, তা নিশ্চিত করার অন্যতম শর্ত হাতের পরিচ্ছন্নতা। অথচ দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মাত্র ৩২ শতাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মৌলিক স্বাস্থ্যবিধি সেবা রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস...
জাতীয়•প্রায় ১ মাস আগে
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ ডেঙ্গু
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ ডেঙ্গু
ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু এখন আর শুধু মৌসুমি রোগের আশঙ্কা নয়, হয়ে উঠেছে বড় স্বাস্থ্যঝুঁকি। একদিকে বাড়ছে আক্রান্তের সংখ্যা, অন্যদিকে প্রাণ হারাচ্ছে শিশুসহ ক্যাম্পের বাসিন্দারা। চলতি বছরের প্রথম ৯ মাসেই ক্যাম্পগুলোয় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৮২ জন। এর মধ্যে মারা গেছে ১০ জন। মৃতদের ছয়জনই শিশু। কক্সবাজারের সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতিতেও ক্যাম্পগুলোর ভয়াবহ চিত্র স্পষ্ট। একই সময়ে পুরো জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৩ জন। অর্থাৎ জেলার মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি রোহিঙ্গা ক্যাম্প...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়
লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়
রক্ত কিংবা অস্থিমজ্জার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে সহজ কথায় ব্লাড ক্যানসার বা রক্তের ক্যানসার বলা হয়। ব্লাড ক্যানসার মূলত তিন ধরনের— লিউকেমিয়া, লিম্ফোমা ও মাল্টিপল মায়লোমা। প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয় ‘বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস’। এ ছাড়া সেপ্টেম্বর মাস জুড়ে পালিত হয় ‘ব্লাড ক্যানসার সচেতনতা মাস’। লিম্ফোমা মূলত এমন একধরনের ক্যানসার, যা আমাদের শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার শ্বেত রক্তকণিকা বা লিম্ফোসাইটে দেখা দেয়। ডিএনএতে মিউটেশন বা ত্রুটির কারণে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করলে এই রোগ হ...
হ্যালো ডক্টর•২ মাস আগে
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনারে তিনি এ নির্দেশনা দেন।স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে।’সরদার সাখাওয়াত হোসেনের মতে, ‘বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। তা ছাড়...
স্বাস্থ্য•৩ মাস আগে
ব্রিটেনে সালমোনেলায় মৃত্যু, আক্রান্ত ২০৭
ব্রিটেনে সালমোনেলায় মৃত্যু, আক্রান্ত ২০৭
নিরীহ দর্শন ডিম থেকেই ছড়িয়ে পড়ছে বিপদ। ব্রিটেনজুড়ে সালমোনেলা সংক্রমণে একজনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষের অসুস্থ হওয়ার পর এখন এই বিপদের কারণ খতিয়ে দেখছেন স্বাস্থ্য কর্মকর্তারা। প্রাথমিক তদন্তের আঙুল উঠেছে ব্রিটেনের বাইরে থেকে আমদানি করা ডিমের দিকে, যার বড় অংশ রেস্তোরাঁ, ক্যাফে ও অন্যান্য খাবার পরিবেশনকারী প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়েছে। তবে ঠিক কোন দেশ থেকে আসা ডিম এই সংক্রমণের উৎস, তা এখনও নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ জানায়, ২০২৫ সালের ১১ আগস্ট থেকে চ...
ইউরোপ•৩ মাস আগে
হামের কাছে হার
হামের কাছে হার
কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না হামের। সংক্রমণ থেমে নেই। থেমে নেই মৃত্যুর মিছিল। গত মার্চে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৭৩ শিশুর। গতকাল সোমবার দৈনিক আগামীর সময়ে ‘হামে হেরে গেল আরও ৬ শিশু’ শিরোনামে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, এ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ শিশু। মার্চে প্রাদুর্ভাব শুরু হলে এপ্রিলে সরকার ধাপে ধাপে দেশ জুড়ে হামের টিকা দিতে শুরু করে। কিন্তু টিকা দেওয়ার পরও...
সম্পাদকীয়•৩ মাস আগে
অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ করা কেন জরুরি
অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ করা কেন জরুরি
অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ মোকাবিলার অন্যতম কার্যকর অস্ত্র। নিউমোনিয়া, টাইফয়েড, মূত্রনালির সংক্রমণসহ বিভিন্ন রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই কয়েক দিন সেবনের পর উপসর্গ কমে গেলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন। তবে এর সর্বোচ্চ উপকার পেতে হলে নির্ধারিত কোর্স সম্পূর্ণ করা অপরিহার্য। কারণ–  উপসর্গের উন্নতি মানেই শরীর থেকে সব ব্যাকটেরিয়া নির্মূল হয়ে গেছে— এমনটি নয়। অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্বল জীবাণু প্রথমে ধ্বংস হলেও কিছু শক্তিশালী জীবাণু...
স্বাস্থ্য টিপস•৪ মাস আগে
ডেঙ্গু জ্বর সতর্ক হোন এখনই
ডেঙ্গু জ্বর সতর্ক হোন এখনই
বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণের হার বাড়তে থাকে। ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি ও এর প্রতিকার নিয়ে জানাচ্ছেন মেডিসিন ও লিভার রোগ বিশেষজ্ঞ ডা. মো. রেজাউল করিম ডেঙ্গু জ্বর কী এবং কেন হয়? ডেঙ্গু মূলত একটি ভাইরাসজনিত জ্বর। এই রোগ ছড়ানোর পেছনে কাজ করে ডেঙ্গু ভাইরাস। তবে এই ভাইরাস নিজে নিজে মানুষের শরীরে ছড়াতে পারে না; এর জন্য প্রয়োজন হয় বাহকের। আর এর প্রধান বাহক হলো স্ত্রী এডিস ইজিপ্টি মশা। এ ছাড়া এডিস অ্যালবোপিকটাস মশার মাধ্যমেও ডেঙ্গু রোগ ছড়াতে পারে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে সাধারণ মশা কামড়ালে সে...
হ্যালো ডক্টর•৪ মাস আগে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব খাবার
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব খাবার
ঋতু বদলের এই সময় বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পেতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা জরুরি। দামি সাপ্লিমেন্ট নয়, হাতের নাগালে থাকা সাধারণ খাবারই এ কাজে যথেষ্ট। ভিটামিন সি রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। পেয়ারা, আমলকী, লেবু ও কমলায় এটি প্রচুর পরিমাণে থাকে।  তাই প্রতিদিনের খাবারেই এসব রাখার চেষ্টা করুন। ভিটামিন এ ও বিটা-ক্যারোটিনের জন্য (চোখ ভালো রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে) খান গাজর, মিষ্টিকুমড়া, পাকা পেঁপে, পালং ও লালশাক। শজনে পাতা ও ডাঁটাও পুষ্টিগুণে ভরপুর। প্রোটিন ও জিংক কোষে...
স্বাস্থ্য টিপস•৫ মাস আগে
হামের টিকার লক্ষ্য নির্ধারণেই গলদ
হামের টিকার লক্ষ্য নির্ধারণেই গলদ
হাম সংক্রমণ নিয়ে সরকারি কাগজের তথ্য ও বাস্তব চিত্রে রয়েছে বড় ফারাক। হাম নিয়ন্ত্রণে দেওয়া টিকার তথ্য নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। সরকার বলছে, টিকা কাভারেজ লক্ষ্য অর্জিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়ার কথা বলা হলেও লাগাম পরানো যায়নি সংক্রমণে। প্রতিদিনই নতুন করে...
স্বাস্থ্য•৫ মাস আগে
টিকার কাভারেজে ফাঁকফোকর
টিকার কাভারেজে ফাঁকফোকর
কাগজে-কলমে সরকারের টিকাদান কর্মসূচি ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। তবে বাস্তব চিত্র বেশ উদ্বেগজনক। দেশের দুর্গম অঞ্চলগুলোয় বাড়ছে হাম সংক্রমণের ঝুঁকি। বিশেষ করে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে শিশু মৃত্যুর হার, হামের পরিস্থিতি নিয়ে নতুনভাবে সংকটের ইঙ্গিত দিচ্ছে। বেহাল যোগাযোগব্যবস্থা ও নাজুক স্বাস্থ্যসেবার কারণ...
স্বাস্থ্য•৬ মাস আগে