Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাসপাতালেই সংক্রমণের ঝুঁকি

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৪১
শেয়ার করুন:
হাসপাতালেই সংক্রমণের ঝুঁকি

ছবি: আগামীর সময়

সমুদ্রবেষ্টিত দ্বীপ। চারপাশে পানি, যোগাযোগের সীমাবদ্ধতা আর চিকিৎসার জন্য বিকল্প ব্যবস্থার অভাব। প্রায় দুই লাখ মানুষের এ জনপদে অসুস্থ হলে চিকিৎসার প্রধান ভরসা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ সেই হাসপাতালেই এখন চিকিৎসা নিতে এসে বাড়ছে রোগীদের দুর্ভোগ। ২০টি শয্যা পূর্ণ হলেই কারও ঠাঁই হচ্ছে বারান্দায়, কারও মেঝেতে। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের থাকতে হচ্ছে একই ওয়ার্ডে গাদাগাদি করে। এমনকি হাম, ডেঙ্গু ও ডায়রিয়ার মতো সংক্রামক রোগে আক্রান্তদেরও রাখা হচ্ছে অন্য রোগীদের সঙ্গে। ফলে সুস্থ হতে হাসপাতালে এসে উল্টো নতুন করে সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন রোগীরা।

হাসপাতালটির নামে ৫০ শয্যার হলেও বাস্তবে চালু রয়েছে মাত্র ২০টি শয্যা। ৩১ শয্যার পুরনো ভবনটি ২০২৩ সালে পরিত্যক্ত ঘোষণা করার পর থেকেই এ সংকট আরও প্রকট হয়েছে। প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবা এখন কার্যত একটি মাত্র ওয়ার্ডের ওপর নির্ভরশীল। প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী আসায় শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে অনেককে। জরুরি প্রয়োজনে কোনো রকমে প্রায় ৫০ জন রোগীকে ভর্তি রাখা হয়। এর বাইরে মুমূর্ষু রোগী এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্যত্র পাঠানো ছাড়া বিকল্প থাকে না।

হাসপাতালে গিয়ে দেখা যায়, একটি মাত্র কেবিনে চিকিৎসা নিচ্ছেন দুই বয়োবৃদ্ধ নারী। অন্যদিকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় শুয়ে আছেন কয়েকজন রোগী। কারও মাথার পাশে স্বজনের ব্যাগ, কারও পাশে প্রয়োজনীয় ওষুধপত্র। শয্যা না থাকায় হাসপাতালের নির্ধারিত জায়গার বাইরেও রোগীদের থাকতে হচ্ছে। নারী-পুরুষ ও শিশুদের জন্য পৃথক ব্যবস্থার অভাবও স্পষ্ট। তার ওপর সংক্রামক রোগীদের আলাদা রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। ফলে একই পরিবেশে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, সুস্থ হওয়ার আশায় হাসপাতালে এলেও এখানে এসে নতুন করে দুর্ভোগে পড়তে হচ্ছে। নারী, পুরুষ ও শিশুদের একই জায়গায় থাকতে হওয়ায় স্বাভাবিক চলাফেরা, বিশ্রাম ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা কঠিন হয়ে পড়েছে। শীতের মধ্যে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। অপরিচ্ছন্ন পরিবেশ ও দুর্গন্ধ নিয়েও রয়েছে তাদের উদ্বেগ।

শয্যা সংকটের পাশাপাশি হাসপাতালটির চিকিৎসাসেবায় রয়েছে আরও একাধিক সীমাবদ্ধতা। এইচজিএসপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে প্রসূতিদের সিজারিয়ান অপারেশন। অন্যদিকে রেডিওগ্রাফার না থাকায় বন্ধ এক্স-রে সেবাও। ফলে দ্বীপের কোনো গর্ভবতী নারীর জরুরি অস্ত্রোপচার কিংবা কোনো রোগীর এক্স-রে প্রয়োজন হলে তাদের ছুটতে হচ্ছে দ্বীপের বাইরে। সমুদ্র পাড়ি দিয়ে অন্যত্র চিকিৎসা নিতে গিয়ে সময়, অর্থ ও ভোগান্তি সবই বাড়ছে।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মারুফ বলেছেন, হাসপাতালের প্রধান সমস্যা শয্যা সংকট। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সরকার ঘোষিত ১০১ শয্যায় উন্নীতকরণ প্রকল্পে কুতুবদিয়াও অন্তর্ভুক্ত হবে বলে তারা আশাবাদী। তবে এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। ফলে বর্তমান সংকটের মধ্যেই চিকিৎসাসেবা চালিয়ে যেতে হচ্ছে, যা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য তার।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বললেন, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নতুন ভবন নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এতে জেলার কুতুবদিয়াসহ আরও একটি উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন ভবন নির্মিত হলে দ্বীপবাসীর চিকিৎসাসংকট অনেকটাই কমবে। তবে জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানোর জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে।

হাসপাতালসংক্রমণকুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল