বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।তিনি বলেছেন, দেশের ভেতর থেকে যারা ষড়যন্ত্র করছে কিংবা বিদেশের ইশারায় কাজ করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মিজানুর রহমান মিনু বলেছেন, ‘দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তা...