Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

শিল্পকলা একাডেমিতে ‘বর্ষায় নজরুল’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২১:৩৩
শিল্পকলা একাডেমিতে ‘বর্ষায় নজরুল’

ছবি: আগামীর সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনের প্রতিটি পরতে পরতে মানবমুক্তি, সাম্য, প্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও সৌন্দর্যের দীপ্ত উত্তরাধিকার নিহিত রয়েছে। এই উত্তরাধিকার আজও বাঙালি জাতির সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি। নতুন প্রজন্মের কাছে সেই চিরন্তন নজরুলকে তুলে ধরতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনের নাম ‘বর্ষায় নজরুল’।

আজ বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাহিত্য ও সংগীতের এই বিশেষ সন্ধ্যা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। তিনি বললেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য গান ও কবিতা বর্ষাকে ঘিরে রচিত। তিনি বাংলাদেশের ষড়ঋতুকে গভীরভাবে ভালোবেসে ছিলেন।’

‘নজরুলের একটি কবিতায় ছয় ঋতুর যে বর্ণনা রয়েছে, তা সবাইকে বিস্মিত করে। ‘নমঃ নমঃ নমো বাংলাদেশ মম, চির-মনোরম চির মধুর’— এই গান ও কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও ষড়ঋতুর এমন বর্ণনা রয়েছে। যেন তিনি একটি জীবন্ত মানচিত্র এঁকেছেন’— যোগ করেন তিনি।

শেখ রেজাউদ্দিন আহমেদ বললেন, ‘শ্রাবণ নিয়ে রচিত নজরুলের গান মানুষকে গভীরভাবে সম্মোহিত করে। গান শেষ হওয়ার পরও শ্রোতা অনেকক্ষণ আবেশে থাকেন। কবিতায় বৃষ্টির নান্দনিক বর্ণনাও মানুষের হৃদয় ছুঁয়ে যায়।’

অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুন-অর-রশীদ। ধন্যবাদ জ্ঞাপন করেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। পরে অনুষ্ঠানে যোগ দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয় ‘রিমি ঝিমি রিমি ঝিমি মন দেয়া বরষে’ গানের সঙ্গে সমবেত নৃত্যের মাধ্যমে। নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।

এরপর শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা পরিবেশন করেন সমবেত সংগীত ‘দাও শৌর্য দাও ধৈর্য্য’ এবং ‘মেঘের ডমরু ঘন বাজে’।

পরে একক নজরুলসংগীত পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা ও ফেরদৌস আরা। এস আর ওয়াসেকের পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করেন নন্দন কলাকেন্দ্রের শিল্পীরা।

এরপর একক সংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ইয়াসমীন মুস্তারী, খায়রুল আলম শাকিল ও প্রিয়াংকা গোপ।

ফারহানা চৌধুরীর পরিচালনায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন মুন্নি কাদের।

বর্ষা নিয়ে নজরুলের রচিত গান নিয়ে আয়োজিত পর্বে সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা, ইয়াসমীন মুস্তারী, মুন্নি কাদের, ইয়াকুব আলী খান, ফাতেমা তুজ জোহরা, শহীদ কবির পলাশ, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়াংকা গোপ, তানভীর আলম সজীব, রাজিয়া সুলতানা মিশি, মেহফুজ আল ফাহাদ, ছন্দা চক্রবর্তী ও মাহমুদুল হাসান।

কবিরুল ইসলাম রতনের পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যালোক সাংস্কৃতিক সংগঠন।

এরপর একক সংগীত পরিবেশন করেন সালাউদ্দিন আহমেদ, বিজন চন্দ্র মিস্ত্রী, মাহবুবা আখন্দ, শহীদ কবির পলাশ ও মৌসুমী ইকবাল।

আনিসুল ইসলাম হীরোর পরিচালনায় সৃষ্টি কালচারাল সেন্টার সমবেত নৃত্য ‘গরজে গম্ভীর গগনে কম্বু’ পরিবেশন করে। এর মধ্য দিয়ে শেষ হয় ‘বর্ষায় নজরুল’-এর বর্ণিল আয়োজন।

শিল্পকলা একাডেমিবর্ষায় নজরুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই