Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

রাজশাহী

পদ্মার তীরে কবীর-লালনের সুরে মানবতার গান
রাজশাহী ● পদ্মার তীরে কবীর-লালনের সুরে মানবতার গান
পদ্মার তীরে সন্ধ্যা তখন ধীরে ধীরে গাঢ় হচ্ছে। লালন শাহ মুক্তমঞ্চে জ্বলছে আলো। মঞ্চ থেকে ভেসে আসছে বাঁশির সুর। সেই সুরের সঙ্গে যেন মিশে যাচ্ছে প্রেম, মানবতা আর আত্মিক মুক্তির কথা।শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীতে বসেছিল কবীর-লালন ভাবসংগীতের আসর। কবীর ও ফকির লালন শাহের দর্শন, সংগীত ও মানবতাবাদী ভাবধারাকে ঘিরে দেশব্যাপী আয়োজিত উৎসবের পঞ্চম আয়োজন এটি। পদ্মার তীরের এই আয়োজনে জড়ো হন কয়েক শতাধিক দর্শক-শ্রোতা।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগ...
সারা দেশ•৫ ঘণ্টা আগে
রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু : ভূমিমন্ত্রী
রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু : ভূমিমন্ত্রী
রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।একই সঙ্গে এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য ছড়ানো ব্যক্তিদেরও প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনের বিভিন্ন ভাঙচুরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।পরিদর্শনকালে ভূমিমন্ত্রী আরও বললেন, ‘রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসী...
সারা দেশ•এক দিন আগে
রাজশাহীতে সমবায়ের প্রশিক্ষণের খাতায় মৃত ব্যক্তির নাম!
রাজশাহীতে সমবায়ের প্রশিক্ষণের খাতায় মৃত ব্যক্তির নাম!
প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৫০ জন। তাদের জন্য বরাদ্দ হয়েছে সম্মানী, খাবার ও প্রশিক্ষণসামগ্রী। কিন্তু হাজিরা খাতা ও সম্মানী ভাতার মাস্টার রোল খুলতেই মিলেছে ভিন্ন চিত্র। সেখানে এমন একজনের নামও রয়েছে, যিনি মারা গেছেন। কারও নামের সঙ্গে মিলছে না সমিতির পরিচয়। কোথাও ব্যবহার করা হয়েছে অন্য ব্যক্তির মোবাইল নম্বর। আবার তালিকায় নাম ও স্বাক্ষর থাকা কয়েকজন বলছেন, তারা ওই প্রশিক্ষণেই অংশ নেননি। রাজশাহীর চারঘাট উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার ২৫ট...
সারা দেশ•এক দিন আগে
রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু
রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফারজানা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শেখ শামীম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।ফারজানার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফুলহরি এলাকায়।হাসপাতালের নথিতে ফারজানার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন ডেঙ্গু মোকাবিলায় কৌশল বদলানো জরুরি ২৯ সে...
সারা দেশ•৩ দিন আগে
আলুর হিমাগার ভাড়া ৫.৭৫ টাকা নির্ধারণ, নেই বাস্তবায়ন
আলুর হিমাগার ভাড়া ৫.৭৫ টাকা নির্ধারণ, নেই বাস্তবায়ন
রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগার ভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। তবে সিদ্ধান্ত ঘোষণার পরও জেলার অধিকাংশ হিমাগারে নতুন ভাড়া কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন আলু ব্যবসায়ীরা। দ্রুত প্রশাসনের নির্ধারিত ভাড়া কার্যকর করতে হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পবা উপজেলার তকিপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।এতে লিখিত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি। উপস্থিত...
সারা দেশ•৪ দিন আগে
রাজশাহীর ২১৪ প্রতিষ্ঠানের চিকিৎসা বর্জ্য নদীতে
রাজশাহীর ২১৪ প্রতিষ্ঠানের চিকিৎসা বর্জ্য নদীতে
রাজশাহীতে প্রতিদিন বিপজ্জনক তরল চিকিৎসা বর্জ্য নগরীর ড্রেন ও সরু খাল হয়ে নদীতে গিয়ে পড়ছে। হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বর্জ্য শোধনের ব্যবস্থা না থাকায় রক্ত, শরীরের বিভিন্ন তরল, রাসায়নিক পদার্থ ও জীবাণুযুক্ত বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে মিশে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে শুধু পানি ও পরিবেশ দূষণ নয়, নগরবাসীর স্বাস্থ্যঝুঁকিও ক্রমে বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, রাজশাহীতে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ২১৬টি। কিন্তু পরিবেশ অধিদপ্তরের তথ্য অনু...
সারা দেশ•৬ দিন আগে
রেশমের শহরে দৌড়ের ছন্দ, ‘সিল্ক সিটি’কে ছুঁয়ে গেল ১২০০ রানার
রেশমের শহরে দৌড়ের ছন্দ, ‘সিল্ক সিটি’কে ছুঁয়ে গেল ১২০০ রানার
ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। রাজশাহী নগরীর রাজপথে ধীরে ধীরে জমতে শুরু করেছেন নানা বয়সী মানুষ। কারও গায়ে দৌড়ের পোশাক, কারও হাতে পানির বোতল। কেউ এসেছেন একা, কেউ দল বেঁধে। সবার গন্তব্য এক- দৌড়ের মাধ্যমে রাজশাহীর ‘সিল্ক সিটি’ পরিচয়কে নতুন করে তুলে ধরা। সেই লক্ষ্যেই শনিবার সকালে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয় এই ম্যারাথন। সিল্ক সিটি রানার্স কমিউনিটির আয়োজনে দেশের বিভিন্ন প্র...
সারা দেশ•৬ দিন আগে
ভুতুড়ে মাঠ ও  অভিশপ্ত কুয়া
ভুতুড়ে মাঠ ও অভিশপ্ত কুয়া
রাজশাহী শহরের উপকণ্ঠে, পদ্মা নদীর কাছাকাছি এক এলাকায় রয়েছে একটি পুরনো মাঠ। ধরা যাক, সেই মাঠের নাম ‘ভাঙা মাঠ’। কথিত আছে, বহু বছর আগে এই মাঠের এক কোণে একটি পুরনো কুয়া ছিল, যা এখন মাটির নিচে চাপা পড়ে গেছে। ওই কুয়াকে ঘিরেই স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় কিছু অদ্ভুত ও গা ছমছমে গল্প। লিখেছেন লুৎফুল কায়সার মাঠটি দিনের বেলা একেবারেই সাধারণ। বিকালবেলা আশপাশের ছেলেরা এসে ফুটবল খেলে, বয়স্করা হাঁটতে আসেন, বাচ্চারা ঘুড়ি ওড়ায়। দোকানিরা মাঠের কোণে বসে চা বিক্রি করেন, স্কুল-কলেজফেরত ছেলেমেয়েরা...
কুহক•৭ দিন আগে
জামায়াত ও আওয়ামী লীগ একই সুরে কথা বলছে
শাহীন শওকত ● জামায়াত ও আওয়ামী লীগ একই সুরে কথা বলছে
জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ একই সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট শাহীন শওকত খালেক।তিনি বলেছেন, ‘সম্প্রতি জামায়াতের কিছু বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যাচ্ছে।’শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। আরও পড়ুন...
সারা দেশ•৭ দিন আগে
রাজশাহীতে মাকে হত্যার পর বাবাকেও কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার
রাজশাহীতে মাকে হত্যার পর বাবাকেও কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার
রাজশাহীর মোহনপুরে পারিবারিক বিরোধের জেরে মা জান্নাতুন বেগমকে (৫৫) হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে আমিনুল ইসলামের (৩২)বিরুদ্ধে। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে বাবা মুজিব সরদারকেও তিনি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আমিনুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন। আরও পড়ুন...
সারা দেশ•৮ দিন আগে
রাজশাহীতে শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাই গ্রেপ্তার
রাজশাহীতে শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাই গ্রেপ্তার
রাজশাহীর পবা উপজেলায় শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগে মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে পবা থানায় মামলা করেছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, প্রায় ছয় বছর আগে অভিযুক্ত যুবকের সঙ্গে মামলার বাদীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ভুক্তভোগীর বাড়িতেই বসবাস করে আসছিলেন।এজাহারে মাহমুদা অভিযোগ করেন, তার বড় বোন অসুস্থ হয়ে দারুসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকায় গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তিনি সেখানে ছিলেন। পরদিন রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাড়িতে ফিরে তিনি ও...
সারা দেশ•৯ দিন আগে
জমিতে পড়েছিল ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা
জমিতে পড়েছিল ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা
রাজশাহী মহানগরীর একটি আমবাগানে চাষ করা পুঁইশাকের ক্ষেত থেকে ১৬টি তাজা ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়ন-৫ এর সিপিএসসি কোম্পানির একটি দল।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে দুটি শপিং ব্যাগের ভেতর থেকে বিস্ফোরকসদৃশ আলামত উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি অভিযানকারী দল।মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।এসআরবি-৫ সূত্রে জানা যায়, তালপুকুরিয়া সিটিহাট থেকে কামা...
সারা দেশ•৯ দিন আগে
রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
হেল্পডেস্কের ব্যানার ছেঁড়ার জেরে রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে হয়েছে সংঘর্ষ। দুইপক্ষের পাঁচজন এতে আহত হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষ হয়। পরে শিবিরের নেতাকর্মীদের নগরীর রাজপাড়া থানার মোড় এবং ছাত্রদলের নেতাকর্মীদের পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতার...
সারা দেশ•১০ দিন আগে
বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রতিবাদে বিক্ষোভ
রাজশাহী ● বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রতিবাদে বিক্ষোভ
রাজশাহীর পবার পারিলা ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। কার্যালয়ে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পারিলা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কর্মসূচি থেকে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভ...
সারা দেশ•১২ দিন আগে
রাজশাহীর সবুজের গৌরব ধরে রাখতে হবে: ভূমিমন্ত্রী
রাজশাহীর সবুজের গৌরব ধরে রাখতে হবে: ভূমিমন্ত্রী
দুই-তিন দশকের ধারাবাহিক প্রচেষ্টায় রাজশাহী পেয়েছে সবুজ ও পরিচ্ছন্ন নগরীর স্বতন্ত্র পরিচয়। প্রশস্ত সড়কের দুপাশের গাছপালা, নগরজুড়ে সবুজের বিস্তার আর পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’র ভাবমূর্তি। এই অর্জন ধরে রাখার দায়িত্ব এখন সবার।রাজশাহীর সবুজের এই গৌরব অটুট রাখতে নগরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্...
সারা দেশ•১৩ দিন আগে
পদ্মার স্রোতে ভুল পথে ভারতে, ১১ দিন পর ফিরলেন পাঁচ বাংলাদেশি
পদ্মার স্রোতে ভুল পথে ভারতে, ১১ দিন পর ফিরলেন পাঁচ বাংলাদেশি
রাজশাহীর বাঘায় পদ্মা নদীর তীব্র স্রোতে দিক হারিয়ে ভুল করে ভারতের সীমান্তে ঢুকে পড়া পাঁচ বাংলাদেশি ১১ দিন পর ফিরেছেন দেশে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারতের সাগরপাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে আলাইপুর বিজিবি ক্যাম্পের মাধ্যমে তারা বাংলাদেশে ফেরেন। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের কাছে পাঁচজনকে ফিরিয়ে দেওয়ার সময় আলাইপুরের পদ্মাতীরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ফিরে আসা পাঁচজন হলেন বাঘার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র...
সারা দেশ•১৪ দিন আগে
২৩ বছর পর কারামুক্তি, জীবিকার জন্য পেলেন ভ্যান
২৩ বছর পর কারামুক্তি, জীবিকার জন্য পেলেন ভ্যান
২৩ বছর কারাভোগের পর মুক্তি পান মিঠু। মুক্তির আনন্দের সঙ্গে ছিল নতুন করে জীবন শুরুর দুশ্চিন্তা। দীর্ঘদিন চার দেয়ালের মধ্যে থাকার পর বাইরে এসে দেখেন, বদলে গেছে অনেক কিছু। সংসারে আগের মতো স্বচ্ছলতা নেই। হাতে কাজ নেই। নতুন করে দাঁড়ানোর মতো পুঁজিও নেই। এমন অনিশ্চয়তার মধ্যে রাজশাহী জেলা প্রশাসনের দেওয়া একটি ভ্যান তার জীবিকার নতুন অবলম্বন হয়ে উঠেছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মিঠু ও বাগমারার কোন্দা পশ্চিমপাড়া গ্রামের মো. ইসরাফিলের হাতে দুটি ভ্যান তুলে দেন জেল...
সারা দেশ•১৪ দিন আগে
১৪ কোটি টাকার সড়কে ঢালাই শেষেই ফাটল!
১৪ কোটি টাকার সড়কে ঢালাই শেষেই ফাটল!
দীর্ঘদিনের খানাখন্দ পেরিয়ে নতুন সড়কের অপেক্ষায় ছিলেন রাজশাহীর পবা ও তানোর উপজেলার মানুষ। তাদের সেই অপেক্ষার অবসান হওয়ার কথা ছিল ১৪ কোটি টাকার একটি পুনর্বাসন প্রকল্পে। কাজও শুরু হয়েছে। কিন্তু নতুন সড়কের ঢালাই শেষ হওয়ার পরই দেখা দিয়েছে ফাটল। কোথাও আবার সড়ক দেবে গেছে। নির্মাণকাজ শেষের আগেই এমন চিত্র দেখে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। উঠেছে কাজের মান নিয়েও প্রশ্ন। তবে পবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলীর দাবি, নির্মাণসামগ্রীর মানে কোনো সমস্যা নেই। মূল সমস্যা সড়কের নিচের মাটিতে।তার ভাষ্য, সড়ক...
সারা দেশ•১৫ দিন আগে
রাতে উত্তাল পদ্মায় ৫ ফুট ঢেউ, একাধিক নৌকাডুবি
রাতে উত্তাল পদ্মায় ৫ ফুট ঢেউ, একাধিক নৌকাডুবি
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত তখন প্রায় ৯টা। দিনের কর্মব্যস্ততা শেষে নদীপাড়ের মানুষ যখন ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই বদলে গেল পদ্মার চেহারা। শান্ত নদী মুহূর্তেই যেন উত্তাল হয়ে উঠল। একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়তে থাকল তীরে।স্থানীয়দের ভাষ্য, ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৫ থেকে ৬ ফুট। অন্ধকার রাতে এমন ভয়াবহ ঢেউ দেখে নদীপাড়ের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেউ ছুটেছেন ঘরবাড়ি রক্ষায়। কেউ আবার নদীতে থাকা নৌকা উদ্ধারে।নৌকাগুলো শুধু নদীতে চলাচলের বাহন নয়। অনেক পরিবারের কাছে এগুলোই জীবিকা। মাছ ধরা, যা...
সারা দেশ•১৫ দিন আগে
‘আমাকে পুলিশে দাও’, স্ত্রীকে খুন করে বললেন স্বামী
‘আমাকে পুলিশে দাও’, স্ত্রীকে খুন করে বললেন স্বামী
রাজশাহীর বাঘায় স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে গলায় কোপ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. জহুরুলের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আড়ানী খোর্দ্দ বাউসা এলাকার ঘটনা এটি। ঘটনার পর থেকে জহুরুল পলাতক।জহুরুল ওই এলাকার মো. ইনছারের ছেলে।স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর জহুরুল বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যান। সেখানে গিয়ে তিনি লোকজনকে বলতে থাকেন, ‘আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দাও।’ তার কথায় সন্দেহ হলে কয়েকজন দ্রুত তার বাড়িতে যান। তারা ঘরে প্রবেশ করে চৌকির ওপর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় প...
সারা দেশ•১৬ দিন আগে