কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন। আজ শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাসায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর। পূরবী বসুর ছেলে দীপেন দত্ত ফেসবুক পোস্টে জানিয়েছেন এই তথ্য।ফেসবুক পোস্টে দীপেন মায়ের দীর্ঘ ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, গত দুই বছর আগে বড় ধরনের স্ট্রোক করেন পূরবী বসু। পাঁচ বছর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।‘এর ১২ বছর আগে ক্যানসার জয় করেছিলেন তিনি। প্রায় ২০ বছর আগে পারকিনসন্স রোগ ধরা পড়ার পরও অদম্য মনোবল নিয়ে বেঁচে ছি...