Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ রবিবার সকালে তিনি রাজধানীর শাহবাগের এই হাসপাতালটিতে যান।রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে এ তথ্য।এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা করেন।গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এদিন সকাল থেকে হাসপাতালের কেবিনে...
জাতীয়•২৩ দিন আগে
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। এ সময় ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ভূমিমন্ত্রীকে দেখতে যান মির্জা আব্বাস।মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘স্যার ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হ...
রাজনীতি•২৫ দিন আগে
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু
রক্তশূন্যতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছে। চিকিৎসার অংশ হিসেবে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। এদিন  সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার...
সারা দেশ•২৭ দিন আগে
প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী
রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারাজ নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়নের দাবি জানালেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।আজ মঙ্গলবার বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জনসভামঞ্চে এসব দাবি তুলে ধরেন তিনি। এ সময় কৃষিপণ্য রপ্তানির সুযোগ তৈরি, রাজশাহীতে শিশু হাসপাতাল প্রতিষ্ঠা এবং কৃষিপ্রধান এ অঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দেওয়ারও আহ্বান জানান ভূমিমন্ত্রী।মিজানুর রহমান মিনু ব...
সারা দেশ•২৮ দিন আগে
ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার
ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, যারা ভালো কাজ করছেন, তাদের উৎসাহিত করা হচ্ছে। অন্যায় ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল রবিবার রাজধানীর পুরানা পল্টন ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্ম...
জাতীয়•২৯ দিন আগে
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য: ভূমিমন্ত্রী
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য: ভূমিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ বৃহত্তর রাজশাহী সমিতির উদ্যোগে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত সচিবদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী বিভাগের কৃতী কর্মকর্তাদের এই...
রাজধানী•প্রায় ১ মাস আগে
মেধা ও যোগ্যতাই হবে শিক্ষক নিয়োগের একমাত্র মাপকাঠি
ভূমিমন্ত্রী ● মেধা ও যোগ্যতাই হবে শিক্ষক নিয়োগের একমাত্র মাপকাঠি
শিক্ষক নিয়োগে কোনো ধরনের প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেছেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দিতে হবে। একই সঙ্গে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।আজ শনিবার দুপুরে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন ভূমিমন্ত্রী।মিনু আরও বললেন, রা...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ডিসেম্বরের মধ্যে রাজশাহীর অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন হবে
ডিসেম্বরের মধ্যে রাজশাহীর অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন হবে
আগামী ডিসেম্বরের মধ্যে রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো পুনরুজ্জীবিত করতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এর অংশ হিসেবে জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ২২ দশমিক ৫ কিলোমিটার বাইপাস সড়ক ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর সিটি হাট চত্বরে রাসিকে...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
দুষ্কৃতিকারীদের কোনো দল নেই, রাজশাহীতে বিশৃঙ্খলা বরদাশত নয় : ভূমিমন্ত্রী
দুষ্কৃতিকারীদের কোনো দল নেই, রাজশাহীতে বিশৃঙ্খলা বরদাশত নয় : ভূমিমন্ত্রী
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য ও কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক ঘটনার নিন্দা জানিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘দুষ্কৃতিকারীদের কোনো দল নেই। তাদের একমাত্র পরিচয় তারা দুষ্কৃতিকারী। দেশের সম্পদ ও প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো পক্ষই সুবিধা নিতে পারবে না। রাজশাহীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রামেবির উপাচার্যের দপ্তরে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মিজানুর রহমান মিনু আরও বলেন, ‘যারা এই দেশ, দেশের সম্পদ ও প্...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে স্থান হবে না: ভূমিমন্ত্রী
ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে স্থান হবে না: ভূমিমন্ত্রী
বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।তিনি বলেছেন, দেশের ভেতর থেকে যারা ষড়যন্ত্র করছে কিংবা বিদেশের ইশারায় কাজ করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মিজানুর রহমান মিনু বলেছেন, ‘দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তা...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু : ভূমিমন্ত্রী
রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু : ভূমিমন্ত্রী
রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।একই সঙ্গে এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য ছড়ানো ব্যক্তিদেরও প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনের বিভিন্ন ভাঙচুরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।পরিদর্শনকালে ভূমিমন্ত্রী আরও বললেন, ‘রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসী...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
রাজশাহীর সবুজের গৌরব ধরে রাখতে হবে: ভূমিমন্ত্রী
রাজশাহীর সবুজের গৌরব ধরে রাখতে হবে: ভূমিমন্ত্রী
দুই-তিন দশকের ধারাবাহিক প্রচেষ্টায় রাজশাহী পেয়েছে সবুজ ও পরিচ্ছন্ন নগরীর স্বতন্ত্র পরিচয়। প্রশস্ত সড়কের দুপাশের গাছপালা, নগরজুড়ে সবুজের বিস্তার আর পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’র ভাবমূর্তি। এই অর্জন ধরে রাখার দায়িত্ব এখন সবার।রাজশাহীর সবুজের এই গৌরব অটুট রাখতে নগরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
ফসলি জমি ও সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর
ফসলি জমি ও সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর
যেকোনো মূল্যে ফসলি জমি, সাধারণ মানুষের জমি ও সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।রবিবার (১২ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনারদের এ তথ্য জানান তিনি।ভূমিমন্ত্রী বললেন, ‘অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’ভূমিদস্যুদের একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মা...
সারা দেশ•২ মাস আগে
শুধু ভালো ফল নয়, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী
শুধু ভালো ফল নয়, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী
শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, শিক্ষার্থীদের আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে পড়াশোনা করে দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেছেন, কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য...
সারা দেশ•২ মাস আগে
স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী হওয়ার আগ্রহ থাকলেও দলীয় সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে।’আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।ভুমিমন্ত্রী বললেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় নির্বাচনে দলের একাধিক ব্...
সারা দেশ•৩ মাস আগে
সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে জমি দিতে সুপারিশ করবেন ভূমিমন্ত্রী
সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে জমি দিতে সুপারিশ করবেন ভূমিমন্ত্রী
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ধারা অব্যাহত রাখতে রেলওয়ে ও সরকারি খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। একই সঙ্গে জাগো ফাউন্ডেশনের স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য জমি বরাদ্দের আবেদন দ্রুত অনুমোদনে রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর আসাম কলোনিতে জাগো ফাউন্ডেশনের স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।ভূমিমন্ত্রী বললেন, সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শ...
সারা দেশ•৩ মাস আগে
সাইফুজ্জামানের নামে আরও ৩ মামলা অনুমোদন
সাইফুজ্জামানের নামে আরও ৩ মামলা অনুমোদন
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৯ জনের বিরুদ্ধে আরও তিন মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে সিমেন্টের কাঁচামাল কেনার নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১৪১ কোটি ২০ লাখ টাকা তুলে লোপাট ও বিদেশে পাচারের অভিযোগ এনেছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের পর অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে সাইফুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক। জানা গেছে, ইসলামী...
জাতীয়•৩ মাস আগে
বেগম জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী
বেগম জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন উল্লেখ করে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন দিয়ে তিনি মানুষের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। তার রাজনৈতিক অবদান ও রাজশাহীর প্রতি ভূমিকার স্মরণে দীর্ঘদিন অনুপস্থিত থাকা একটি ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন করা হয়েছে।’আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপির কার্যক্রম শুরুর নামফলক পুনঃস্থাপন ও উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব ক...
সারা দেশ•৩ মাস আগে
কার্গো বিমানে বিদেশে যাবে রাজশাহীর তাজা মাছ : ভূমিমন্ত্রী
কার্গো বিমানে বিদেশে যাবে রাজশাহীর তাজা মাছ : ভূমিমন্ত্রী
রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ জন্য রাজশাহী বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলার আশপাশের খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করে গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি।আজ রবিবার দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এর আগে তিনি রাজশাহী কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে একট...
সারা দেশ•৩ মাস আগে
নেসকোসহ সবকিছু রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী
নেসকোসহ সবকিছু রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী
মন্ত্রীত্ব, সংসদ সদস্য কিংবা মেয়রের পদ— কোনোটিকেই নিজের কাছে বড় মনে করেন না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে বড় বিষয় রাজশাহীর স্বার্থ ও মানুষের কল্যাণ। কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টার মাধ্যমে নেসকোসহ (NESCO) কোনো সরকারি প্রতিষ্ঠান রাজশাহী থেকে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে না।’ একই সঙ্গে তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।আজ বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলন...
সারা দেশ•৩ মাস আগে