Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে জমি দিতে সুপারিশ করবেন ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৭:৪৫
সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে জমি দিতে সুপারিশ করবেন ভূমিমন্ত্রী

রাজশাহী নগরীর আসাম কলোনিতে জাগো ফাউন্ডেশনের স্কুল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: আগামীর সময়

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ধারা অব্যাহত রাখতে রেলওয়ে ও সরকারি খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। একই সঙ্গে জাগো ফাউন্ডেশনের স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য জমি বরাদ্দের আবেদন দ্রুত অনুমোদনে রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর আসাম কলোনিতে জাগো ফাউন্ডেশনের স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।

ভূমিমন্ত্রী বললেন, সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রম চালু রাখতে স্থায়ী অবকাঠামোও প্রয়োজন। এ জন্য নতুন রাস্তার পাশে অথবা রেলওয়ের জায়গার আশপাশে সুবিধাজনক সরকারি খাস জমি বরাদ্দের জন্য আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি।

ভূমিমন্ত্রীর স্কুল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় জানানো হয়, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে পড়াশোনা করছে। এসব স্কুলের অধিকাংশের কার্যক্রম সিটি করপোরেশনের জায়গায় পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

বেগম জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী

২২ আগস্ট ২০২৬

সভায় আরও জানানো হয়, ভূমিমন্ত্রী মেয়র থাকাকালে এসব স্কুলের জন্য তিনটি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। তবে বর্তমানে কয়েকটি জায়গার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। এর মধ্যে টিকাপাড়া গোরস্থানের সংলগ্ন জায়গাটিও রয়েছে।

এ অবস্থায় স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য স্থায়ী জায়গার প্রয়োজনীয়তার বিষয়টি সভায় তুলে ধরা হয়। সরকারি খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দের বিষয়েও আলোচনা হয়।

ভূমিমন্ত্রী এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট আবেদন দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ করার প্রতিশ্রুতি দেন।

পরে তিনি রাজশাহীর জাগো ফাউন্ডেশন পরিচালিত স্কুলটির শিক্ষা কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন। স্কুলের পরিবেশ দেখে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। এ সময় তাদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

ভূমিমন্ত্রীমো. মিজানুর রহমান মিনুসুবিধাবঞ্চিত শিশুশিক্ষাজমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    ২৮ আগস্ট ২০২৬, ২০:০৩

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    ২৮ আগস্ট ২০২৬, ২১:৪৭

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    ২৮ আগস্ট ২০২৬, ২২:১৭

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে : প্রিন্স

    সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে : প্রিন্স

    ২৮ আগস্ট ২০২৬, ২১:১৭

    advertiseadvertise