Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কন্যাদায়গ্রস্তদের পাশে সোহেল রানা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১৬:২৪
প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

মঙ্গলবার বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জনসভামঞ্চে নানান দাবি তুলে ধরেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: আগামীর সময়

রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারাজ নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়নের দাবি জানালেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

আজ মঙ্গলবার বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জনসভামঞ্চে এসব দাবি তুলে ধরেন তিনি। এ সময় কৃষিপণ্য রপ্তানির সুযোগ তৈরি, রাজশাহীতে শিশু হাসপাতাল প্রতিষ্ঠা এবং কৃষিপ্রধান এ অঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দেওয়ারও আহ্বান জানান ভূমিমন্ত্রী।

মিজানুর রহমান মিনু বললেন, রাজশাহীর সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গভীর সম্পর্ক রয়েছে। এই ঐতিহাসিক মাঠে তারা একাধিকবার বক্তব্য দিয়েছেন। খালেদা জিয়ার সময় রাজশাহীকে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ভূমিমন্ত্রী জানালেন, তার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরেছে এবং বাংলাদেশ নতুন নেতৃত্বের পথে এগোচ্ছে। রাজশাহীর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ ভালোবাসা রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী ইতিমধ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।’

পদ্মার ওপর ব্যারাজ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বললেন, ফারাক্কার বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভূমিমন্ত্রীর দাবি, রাজশাহী একসময় দেশের খাদ্যভান্ডার হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত সরকারের সময়ে এ অঞ্চলের কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিপ্রধান রাজশাহীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা আধুনিক ও সহজলভ্য করার দাবি জানিয়ে মিজানুর রহমান মিনু বললেন, এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার সুযোগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি রাজশাহী শিশু হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়টিও প্রধানমন্ত্রীর বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান তিনি।

শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়ন ও এখান থেকে কার্গো বিমান চালুর ওপর গুরুত্ব দেন ভূমিমন্ত্রী। তার মতে, রাজশাহীর কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে কৃষক ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। এ জন্য কৃষিপণ্য রপ্তানির উপযোগী অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ ছাড়া রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেন মিজানুর রহমান মিনু। তিনি বলেন, কৃষিনির্ভর এ অঞ্চলে কৃষি শিক্ষার উচ্চতর প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। রাজশাহী বাইপাস সড়ক প্রকল্পের প্রসঙ্গও তুলে ধরে তিনি সংশ্লিষ্ট উন্নয়ন উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার অনুরোধ জানান।

ভূমিমন্ত্রী আরও বলেছেন, রাজশাহীর মানুষ দেশের স্বাধীনতাসংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলনেও ত্যাগ স্বীকার করেছেন। ২০২৪ সালের আন্দোলনে জীবন দেওয়া তরুণদের স্মরণ করে তিনি তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে বক্তব্য দেন- রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৩ আসনের সংসদ অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুন রায়, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, আব্দুল মুক্তাদির এমপি, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায় প্রমুখ।

ভূমিমন্ত্রীপ্রধানমন্ত্রীপদ্মা ব্যারাজকৃষি বিশ্ববিদ্যালয়বিমানবন্দর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানে না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানে না পরিবার

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক