ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। ছবি: রাষ্ট্রপতির কার্যলয়
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার সকালে তিনি রাজধানীর শাহবাগের এই হাসপাতালটিতে যান।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে এ তথ্য।
এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা করেন।
গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার রাজধানীর বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে মন্ত্রী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।



