খাদ্য ব্যবসার নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম আজ থেকে শুরু করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এ কার্যক্রমের আওতায় এখনই আসছেন না ফুটপাতের ভাসমান খাদ্য বিক্রেতারা। তাদের নিবন্ধন বা লাইসেন্স দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাটি।
গত ১৬ জুলাই ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ১৬টি ক্যাটাগরির খাদ্য ব্যবসাকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার কথা বলা হয়েছে। এর মধ্যে বেকারি, জুস, পানীয়, পিঠাপুলি, ফাস্টফুড ও ক্যাটারিং সার্ভিসের মতো ব্যবসার...