Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

ঝকঝকে ফুটপাতের স্বপ্ন ও সিঙ্গাপুর

অঞ্জন আচার্য
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪১
শেয়ার করুন:
ঝকঝকে ফুটপাতের স্বপ্ন ও সিঙ্গাপুর

গ্রাফিকস: আগামীর সময়

১৯৬৫ সালে স্বাধীনতার পর সিঙ্গাপুর ছিল জনবহুল, অপরিচ্ছন্ন ও রোগব্যাধিতে জর্জরিত এক বন্দরনগরী। কীভাবে একটি শহর শুধু কঠোর আইন, দূরদর্শী নেতৃত্ব আর সামাজিক রূপান্তরের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন দেশে পরিণত হলো— সিঙ্গাপুরের সেই ইতিহাস উন্নয়ন ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় এক অনন্য দৃষ্টান্ত।

স্বাধীনতার পরপরই সিঙ্গাপুরের রাস্তাঘাট, নর্দমা ও বস্তি এলাকাগুলো ছিল আবর্জনার ভাগাড়। রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা, প্রকাশ্যে থুতু বা পানের পিক ফেলা ছিল নিত্যদিনের সাধারণ ঘটনা। রাস্তার পাশেই উচ্ছিষ্ট ও নোংরা পানি ফেলতেন ভ্রাম্যমাণ হকাররা। ফলে নর্দমাগুলো বন্ধ হয়ে তৈরি হতো জলাবদ্ধতা। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এসব পচা আবর্জনা থেকে বাড়ত মশা-মাছির উপদ্রব। ছড়িয়ে পড়ত কলেরা, টাইফয়েড ও যক্ষ্মার মতো সংক্রামক রোগ। তৎকালীন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ উপলব্ধি করেন, প্রাকৃতিক সম্পদহীন এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে আকৃষ্ট করতে হবে বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের। আর এর প্রথম শর্ত হলো শহরকে পরিচ্ছন্ন ও রোগমুক্ত করা। তিনি বিশ্বাস করতেন, মানুষের আচরণ পরিবর্তন করতে হলে শুধু অনুরোধ যথেষ্ট নয়, প্রয়োজন আইনের কঠোর শাসন এবং সামাজিক দৃষ্টিভঙ্গির আমূল বদল।

১৯৬৮ সালের ১ অক্টোবর প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ উদ্বোধন করেন মাসব্যাপী জাতীয় প্রচারাভিযানে ‘কিপ সিঙ্গাপুর ক্লিন’। কড়া হুঁশিয়ারি দেন, ‘নাগরিকরা যেমন নিজেদের ঘর ও রান্নাঘর পরিষ্কার রাখেন, তেমনি শহরের রাস্তাঘাট ও ফুটপাতকেও নিজেদের ঘর মনে করে পরিষ্কার রাখতে হবে।’ এই প্রচারাভিযানকে আইনি ভিত্তি দিতে ১৯৬৮ সালেই করা হয় ‘পরিবেশগত জনস্বাস্থ্য আইন (EPHA)’, যা কার্যকর হয় ১৯৬৯ সালের ২ জানুয়ারি থেকে। এ আইনের মাধ্যমেই দেশটিতে প্রথমবারের মতো প্রকাশ্যে থুতু ফেলা কিংবা নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া সিগারেটের ফিল্টার, টিস্যু, কাগজ বা ফলের খোসার মতো সামান্য ময়লা ফেলাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়।

সময়ের সঙ্গে সঙ্গে আইনটি আরও কঠোর ও যুগোপযোগী করা হয়েছে। বর্তমানে দেশটির ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সি (NEA) এ আইন বাস্তবায়ন করে। বর্তমান আইন অনুযায়ী প্রথমবার ছোটখাটো ময়লা বা থুতু ফেলার অপরাধে ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ৩০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হয়, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩০ হাজার টাকা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে এবং অভিযুক্ত প্রথমবার দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২ হাজার, দ্বিতীয়বার সর্বোচ্চ ৪ হাজার এবং তৃতীয় বা তার পরবর্তী প্রতিবারের জন্য সর্বোচ্চ ১০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া ২০২৩ সালের সংশোধিত আইন অনুযায়ী, কোনো বহুতল ভবনের জানালা থেকে ময়লা ফেলা হলে ওই ফ্ল্যাটের মালিক বা ভাড়াটিয়াকে সরাসরি দায়ী ধরে শাস্তি দেওয়া হয়।

আইন অনুযায়ী প্রথমবার ছোটখাটো ময়লা বা থুতু ফেলার অপরাধে ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ৩০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হয় বাংলাদেশি টাকায় যা প্রায় ৩০ হাজার টাকা

আর্থিক জরিমানার পাশাপাশি ১৯৯২ সালে চালু করা হয় ‘কারেকটিভ ওয়ার্ক অর্ডার (CWO)’ নামের এক বিশেষ শাস্তির বিধান। এ আইনে বারবার অপরাধকারীদের (১৬ বছর বা তদূর্ধ্ব) জরিমানার পাশাপাশি সর্বোচ্চ ১২ ঘণ্টা প্রকাশ্য জনসমাগমস্থল বা পার্ক পরিষ্কার করার নির্দেশ দেন আদালত। উজ্জ্বল রঙের জ্যাকেট পরে জনসমক্ষে ঝাড়ু দেওয়ার এই শাস্তি সামাজিক লজ্জার মাধ্যমে অপরাধপ্রবণতা কমাতে দারুণ কার্যকর ভূমিকা রেখেছে। একই বছর অর্থাৎ ১৯৯২ সাল থেকে ফুটপাত ও ট্রেনের দরজা পরিষ্কার রাখতে দেশটিতে নিষিদ্ধ করা হয় সাধারণ চুইংগাম আমদানি ও বিক্রিও।

শুধু কঠোর আইনই নয়, পৃথিবীর আরও কিছু দেশ সংস্কৃতি আর নাগরিক বোধের জোরে পৌঁছেছে পরিচ্ছন্নতার শিখরে। জাপানের কথা ধরা যাক। জাপানের রাস্তাঘাট ও ফুটপাত এতটাই পরিচ্ছন্ন যে তা বিস্ময় জাগায়। দেশটির সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থায় শৈশব থেকেই নিজেদের চারপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলা হয়। অবাক করার মতো বিষয় হলো, জাপানের সাধারণ রাস্তায় তেমন কোনো ডাস্টবিন চোখে পড়ে না; নাগরিকরাই তাদের ব্যবহৃত আবর্জনা নিজের ব্যাগে ভরে বাড়ি নিয়ে যান। সুইজারল্যান্ডের জুরিখ কিংবা বার্ন শহরের ঝকঝকে ফুটপাতও যেকোনো পথিকের মন ভরিয়ে দেয়। দেশটির আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিকদের প্রবল সচেতনতা বিশ্ব জুড়ে প্রশংসিত। একইভাবে ডেনমার্কের কোপেনহেগেনসহ অন্যান্য শহরের ফুটপাত ও হাঁটার পথগুলো পরিবেশবান্ধব।

এবার একটু নিজের ঘরের দিকে তাকানো যাক। রাজধানী ঢাকার রাস্তাঘাট ও ফুটপাতের চিত্র ভাবলেই বিষণ্ণ হয়ে ওঠে মন। এই শহরের ফুটপাতগুলো যেন এক অনির্ধারিত আবর্জনার ভাগাড়। হাঁটতে গেলে নাকে রুমাল চাপা দেওয়া কিংবা নিচের দিকে তাকিয়ে সতর্ক পায়ে চলা এখন নগরবাসীর নিত্যদিনের সংগ্রাম। যত্রতত্র থুতু, পানের পিক, চায়ের কাপ, পলিথিন আর উচ্ছিষ্ট খাবারের স্তূপে ঢাকা পড়ে থাকে পথচলার জায়গা। অনেক সময় হাতের নাগালে ডাস্টবিন থাকলেও তা ব্যবহারে প্রবল অনীহা লক্ষ করা যায়। ফুটপাতের এই মলিনতা শুধু শহরের সৌন্দর্যই নষ্ট করছে না, বরং ছড়াচ্ছে রোগজীবাণু, বাড়িয়ে তুলছে জনদুর্ভোগ।

সিঙ্গাপুরের কড়া আইন কিংবা জাপান-সুইজারল্যান্ডের নাগরিক সংস্কৃতি আমাদের সামনে তুলে ধরে এক স্পষ্ট আয়না। একটি শহরকে সুন্দর রাখতে হলে শুধু পরিচ্ছন্নতাকর্মীদের ওপর দায় চাপিয়ে বসে থাকলে চলবে না। প্রয়োজন আইনের কঠোর ও দৃশ্যমান প্রয়োগ, পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং সর্বোপরি নিজেদের মানসিকতার পরিবর্তন। যেদিন নিজের ঘরটির মতোই শহরের ফুটপাতকেও আমরা ভালোবাসতে শিখব, যেদিন প্রকাশ্যে থুতু বা ময়লা ফেলতে নিজের বিবেকের কাছেই লজ্জাবোধ করব, সেদিনই ঢাকা হয়ে উঠবে সত্যিকারের এক ঝকঝকে, প্রাণবন্ত ও বাসযোগ্য নগরী।

 

লেখক: সহকারী বার্তা সম্পাদক, আগামীর সময়

 

ঝকঝকেফুটপাতসিঙ্গাপুররাস্তাঘাটজনবহুলঅপরিচ্ছন্নরোগব্যাধিজর্জরিতকলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান