হিমালয় কন্যাখ্যাত দেশের সর্ব উত্তরের পঞ্চগড় পৌরসভা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ও নিজস্ব আয়ে পরিচালিত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। ১৯৮৫ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত প্রায় ২২ বর্গকিলোমিটার আয়তনের ‘ক’ শ্রেণিভুক্ত এই পৌরসভায় ৯টি ওয়ার্ড ও ৩৭টি মহল্লায় প্রায় ৬৫ হাজার মানুষের বসবাস। নাগরিক সুবিধা ও মানসম্মত টাউন সার্ভিস প্রদান করাই মূলত আমাদের প্রধান লক্ষ্য।
বর্তমানে নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম চলমান। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বিশুদ্ধ পানীয়জল সরবরাহ, চলাচলের সুবিধার্থে রাস্তাঘাট...