ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। ঘড়ির কাঁটা ৭টা ছুঁতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন প্রমি চাকমা। ফিরবেন সেই রাতে, ৮টা কিংবা সাড়ে ৮টায়। এর মাঝের দীর্ঘ সময়ে তাকে সামলাতে হয় দুটি জীবন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি, আর নাজিরহাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির পড়াশোনা।২০ বছরের প্রমির কণ্ঠে ক্লান্তির চেয়ে দৃঢ়তাই বেশি। বললেন, ‘সকাল ৭টায় বাড়ি থেকে বের হই। ফিরতে রাত ৮টা থেকে সাড়ে ৮টা বেজে যায়।’কর্মক্ষেত্রের কথা জানতে চাইলে জানালেন, এখন আর তেমন কোনো সমস্যা হয় না। শুরুর দিকে শুধু ভাষা বুঝতে কিছুটা অসুবিধা হতো। সেট...