Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ওসি বললেন ‘পুরনো’

মাল্টিমিডিয়া রিপোর্টার, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১
শেয়ার করুন:
ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ওসি বললেন ‘পুরনো’

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে শোভাযাত্রা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের নামসংবলিত একটি ব্যানার হাতে ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিলটি করেন।

ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়িতে মীরেরহাট অংশে জড়ো হয়ে তারা মিছিল বের করেন। অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কয়েক মিনিট মিছিল করার পর তারা সেখান থেকে চলে যান।


আরও পড়ুন

‘পর্যটকের নিরাপত্তা ও সেবার মানে গুরুত্ব দিতে হবে আগে’

২৭ সেপ্টেম্বর ২০২৬

ভিডিওতে দেখা গেছে, শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন লেখাসংবলিত ব্যানার হাতে মিছিলটি করা হয়। মিছিলটি ঠিক কখন ও কোথায় হয়েছে, তা ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি।


তবে ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেছেন, আজ ফটিকছড়িতে এ ধরনের কোনো মিছিল হওয়ার তথ্য পুলিশের কাছে নেই।

তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরনো। এটি আজকের ঘটনা হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ফটিকছড়িতে ছাত্রলীগের কর্মকাণ্ড ঘিরে পুলিশের তৎপরতা রয়েছে। গত ২০ সেপ্টেম্বর মশাল মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। ওই মামলায় রেজাউল করিমকেও আসামি করা হয়েছে।

ফটিকছড়িছাত্রলীগশেখ হাসিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে