ফটিকছড়িতে আবদুল গনি চৌধুরী (ক:) মাইজভাণ্ডারীর ৯২তম ওরশ শনিবার

শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী। ফাইল ছবি
মোজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর (ক.) ৯২তম পবিত্র বার্ষিক ওরশ শরিফ আগামী শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির গনি মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
ওরশ শরিফ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, সেমিনার, মিলাদ মাহফিল, সামা মাহফিল, আখেরি মোনাজাত ও তবারক বিতরণ।
সাজ্জাদানশিনে দরবার প্রফেসর শাহসুফি সৈয়দ সফিউল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর (মা.জি.আ.) সভাপতিত্বে ‘আল্লামা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারী (ক.)-এর সাহিত্য প্রতিভা ও চিন্তাদর্শন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক প্রফেসর ড. মো. নূরে আলম।
এতে স্বাগত বক্তব্য রাখবেন মোন্তাজেমে দরবার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী।
ওরশ শরিফে দেশ-বিদেশের ভক্ত, আশেকান, মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।



