Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফটিকছড়ি

শিক্ষায় এগিয়ে যাচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীরা

এস এম আক্কাছ, ফটিকছড়ি (চট্টগ্রাম)
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৮:১৭
শেয়ার করুন:
শিক্ষায় এগিয়ে যাচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীরা

ছবি: আগামীর সময়

ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। ঘড়ির কাঁটা ৭টা ছুঁতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন প্রমি চাকমা। ফিরবেন সেই রাতে, ৮টা কিংবা সাড়ে ৮টায়। এর মাঝের দীর্ঘ সময়ে তাকে সামলাতে হয় দুটি জীবন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি, আর নাজিরহাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির পড়াশোনা।

২০ বছরের প্রমির কণ্ঠে ক্লান্তির চেয়ে দৃঢ়তাই বেশি। বললেন, ‘সকাল ৭টায় বাড়ি থেকে বের হই। ফিরতে রাত ৮টা থেকে সাড়ে ৮টা বেজে যায়।’

কর্মক্ষেত্রের কথা জানতে চাইলে জানালেন, এখন আর তেমন কোনো সমস্যা হয় না। শুরুর দিকে শুধু ভাষা বুঝতে কিছুটা অসুবিধা হতো। সেটুকুও এখন পেছনে ফেলে এসেছেন তিনি।

প্রমি একা নন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি, খিরাম, কাঞ্চননগর, সুয়াবিলসহ বিভিন্ন পাহাড়ি এলাকা ও চা-বাগানে বসবাস করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক তরুণী এখন এভাবেই প্রতিদিন দুর্গম পথ পাড়ি দিয়ে পৌঁছাচ্ছেন বিদ্যালয় ও কলেজে।

কেউ পড়ার ফাঁকে চাকরি করছেন, কেউ উচ্চশিক্ষা শেষ করে পা রেখেছেন কর্মজীবনে। নিজেদের স্বপ্ন গড়ার পাশাপাশি তারা হয়ে উঠছেন পরিবারের আর্থিক ভরসাও।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত ফটিকছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সংখ্যা ১২ হাজার ৮৭৭ জন। এর মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ৮ হাজার ৯৯১ জন, চাকমা ১ হাজার ৩১৩ জন এবং অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২ হাজার ৫৭৩ জন। উপজেলার জনসংখ্যার প্রায় ২.০১ শতাংশ এসব জনগোষ্ঠীর মানুষ। তাদের ৭৫ শতাংশ শিক্ষার আওতায়, বাকি ২৫ শতাংশদের আওতায় আনতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। যেমন তাদের মধ্যে সচেতনতা বাড়ানো, বিনামূল্যে পড়ার অবাধ সুযোগ, শিক্ষাসামগ্রীর সহজলভ্যতা, বিনামূল্যে পাঠ্যবই বিতরণসহ নানা কর্মসূচি বিদ্যমান সরকারের রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, এ সংখ্যা এখন আগের চেয়ে বেড়েছে। আর গত দুই দশকে যোগাযোগব্যবস্থার উন্নতি ও শিক্ষার সুযোগ বাড়ায় নতুন প্রজন্মের মধ্যে পড়াশোনার আগ্রহ বেড়েছে চোখে পড়ার মতো।

সরেজমিন ঘুরে দেখা যায়, এসব তরুণী এখন শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নন। সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, বিদ্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ নানা প্রতিষ্ঠানে কাজ করছেন তারা।

পাহাড়-সমতল মাড়িয়ে শহরে, তাদের বদলে যাওয়া

এমনই একজন তরুণী কাজ করেন ব্র্যাকে। স্নাতকোত্তর শেষ করে চাকরিতে যোগ দিয়েছেন তিনি। তার পরিবারের একজন সরকারি চাকরি করেন, আরেক বোন পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একসময় পাহাড়ি এলাকায় বসবাস করা পরিবারটি এখন ফটিকছড়ি সদরে বাসা ভাড়া নিয়ে থাকে। একটি পরিবারের এই যাত্রা যেন গোটা জনগোষ্ঠীর বদলে যাওয়ার এক ছোট্ট প্রতিচ্ছবি।

তবু এ অগ্রযাত্রার ভেতরেও লুকিয়ে আছে এক নীরব দূরত্ব। নাম প্রকাশ না করার শর্তে ওই তরুণী বলেন, ‘কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তবে অনেকেই আমাদের নিজেদের মানুষের মতো করে মিশতে চান না।’

দীর্ঘদিন ধরে এই পরিবর্তন খুব কাছ থেকে দেখছেন ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক আবদুস সাত্তার। তিনি বলেন, ‘শিক্ষা ও কর্মসংস্থানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অংশগ্রহণ আগের তুলনায় বেড়েছে। গত দুই দশকে প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হওয়ায় তাদের অনেকেই উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।’

ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুরা এখন মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে।’

তবে এই স্বপ্নের পথ যেন নিজের শিকড় ভুলে যাওয়ার পথ না হয়ে ওঠে, সে বিষয়েও সতর্ক করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি এসব জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় রক্ষাতেও সমান গুরুত্ব দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের উচ্চশিক্ষা, কর্মদক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব বিশ্বস্বীকৃত। তাদের এগিয়ে যাওয়াতেই দেশ সমৃদ্ধ হবে। এক্ষেত্রে সরকারও আন্তরিক।’

ফটিকছড়িশিক্ষাতরুণী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা