ফটিকছড়িতে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের ফটিকছড়িতে মাইক্রোবাসের ধাক্কায় মো. মারুফ (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্বারপাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মারুফ রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।





