বিশ্বরাজনীতিতে নতুন এক কূটনৈতিক প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর নেতারা নিজেদের মধ্যে বৈঠক, আলোচনা ও দর-কষাকষিতে আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। কখনো দ্বিপক্ষীয় বৈঠক, কখনো আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে আলাদা আলোচনা, আবার কখনো একাধিক পরাশক্তির নেতাকে একই টেবিলে বসানোর উদ্যোগ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগামী ১৯ নভেম্বর চীনের শেনজেনে প্রস্তাবিত ত্রিপক্ষীয় বৈঠক এই প্রবণতারই একটি উল...