Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

রাশিয়ার নির্বাচনে বড় জয় পুতিনের দলের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৭
রাশিয়ার নির্বাচনে বড় জয় পুতিনের দলের

ব্যালট পেপার হাতে গোপন কক্ষে ঢুকছেন এক রুশ নারী। ছবি: রয়টার্স

রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি পার্লামেন্ট নির্বাচনে সহজ জয় পেয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রতি সমর্থনের পরীক্ষা হিসেবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্বাচনকে তুলে ধরেছিলেন। সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে এমন ফল পাওয়া গেছে।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ইউনাইটেড রাশিয়া ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়েছে। ২০২১ সালের সর্বশেষ স্টেট ডুমা নির্বাচনে দলটি পেয়েছিল ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট।

ফলাফল অনুযায়ী, ৪৫০ আসনের স্টেট ডুমায় ইউনাইটেড রাশিয়া ৩৫৫টি আসন পাবে। এর মধ্য দিয়ে দলটি পার্লামেন্টে সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে বলে জানিয়েছে কমিশন।

প্রাথমিক ফলে ইউনাইটেড রাশিয়ার জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। বিরোধী অনেক প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

ভোটের ফলে কমিউনিস্ট পার্টি ১৩ দশমিক ৮৪ শতাংশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৮ দশমিক ৯ শতাংশ এবং নিউ পিপল ৭ দশমিক ৯৪ শতাংশ ভোট পেয়েছে। আ জাস্ট রাশিয়া পেয়েছে ৪ দশমিক ৯৫ শতাংশ ভোট।

সিইসির তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৫৭ শতাংশের কিছু কম। অনলাইনেও ৩৬ লাখের বেশি মানুষ ভোট দিয়েছেন বলে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে।
দলীয় কার্যালয়ে বসে নির্বাচনের খবর নিচ্ছেন ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্সইউক্রেনের দখল করা দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের পাশাপাশি ক্রিমিয়াতেও ভোট নেওয়া হয়েছে। কিয়েভ এ নির্বাচনকে অবৈধ বলে নিন্দা করেছে। জাতিসংঘ ও অধিকাংশ দেশ এসব অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয় না।

রাশিয়ার উদারপন্থী ইয়াব্লোকো দলের নেতা নিকোলাই রিবাকভ ব্যালট পেপারে দলের নাম ও ‘শান্তি চাই’ স্লোগান লিখে ভোট নষ্ট করেছেন।

আরও পড়ুন

রাশিয়ার এবারের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, প্রার্থী কারা

১৮ সেপ্টেম্বর ২০২৬

এদিকে নির্বাচনের শেষ দিনে মস্কো ও আশপাশের অঞ্চলে বড় ধরনের ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। মস্কোর একটি তেল শোধনাগারের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তারা বলেছেন, হামলার লক্ষ্য ছিল নির্বাচন ব্যাহত করা।

২০২১ সালের নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ৪৯ দশমিক ৮২ শতাংশ ভোট পেয়ে ৩২৬টি আসন পেয়েছিল। এবারও দলটি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার পথে রয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের আগে সব ভোট গণনা ও আইনি প্রক্রিয়া শেষ করতে কয়েক দিন সময় লাগতে পারে।

সূত্র : আল জাজিরা

রাশিয়ার নির্বাচনরাশিয়াপ্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন