Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

রাশিয়ায় সীমিত পরিসরে বিজয় দিবসের কুচকাওয়াজ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৫:১৫
শেয়ার করুন:
রাশিয়ায় সীমিত পরিসরে বিজয় দিবসের কুচকাওয়াজ

ছবি: তাস

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়কে স্মরণ করে রাশিয়ার মস্কোতে শুরু হয়েছে বার্ষিক বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এ বছর কুচকাওয়াজ হচ্ছে সীমিত পরিসরে।

আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় রেড স্কোয়ারে রাশিয়ার পতাকা বহনকারী একটি সামরিক দলের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় দিবসের কার্যক্রম।

দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ছুটির দিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ দেওয়ার কথা থাকায় রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পঁচিশ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা পুতিন নিয়মিতভাবে বিজয় দিবসকে দেশের সামরিক শক্তি প্রদর্শন এবং ইউক্রেনে তার যুদ্ধের জন্য সমর্থন জোগাড় করতে ব্যবহার করে আসছেন। এই যুদ্ধ এখন পড়েছে পঞ্চম বছরে।

প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে কুচকাওয়াজটি।

রুশ কর্মকর্তারা বলছেন, অনুষ্ঠানের ধরনে এই হঠাৎ পরিবর্তন আনা হয়েছে ‘বর্তমান সামরিক পরিস্থিতির’ কারণে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আয়োজন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেন যে, রাশিয়া ও ইউক্রেন তার অনুরোধে শনিবার থেকে সোমবার পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আরও বলেছেন, এই যুদ্ধবিরতি হতে পারে যুদ্ধের ‘সমাপ্তির সূচনা’।

সূত্র: আলজাজিরা

রাশিয়াসামরিক কুচকাওয়াজপ্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনরাশিয়া-ইউক্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য