বাংলাদেশে অনুষ্ঠান আয়োজন এখন বুঝি নতুন এক পরীক্ষার মুখে। পুলিশের অনুমতি, প্রশাসনের অনুমতি, আয়োজকের প্রস্তুতি— সবকিছু ঠিকঠাক থাকার পরও কোথাও কনসার্ট নিয়ে আপত্তি, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, এবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ বাতিলের দাবিও উঠেছে। অতএব, ভবিষ্যতের আয়োজকদের চেকলিস্টে হয়তো নতুন একটি ঘর যোগ করতেই হবে— ‘তৌহিদী জনতার আপত্তির সম্ভাবনা কতটুকু?’
নৌকাবাইচের ক্ষেত্রটি অবশ্য একটু আলাদা। এখানে মঞ্চ নেই, শিল্পী নেই, উচ্চ শব্দের স্পিকারও হয়তো নেই। আছে নদী, নৌকা, মাঝি আর শত বছরের লোকজ ঐতিহ্য।...