Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

নির্যাতন

ধর্ষণের শিকার ৮১ শতাংশই শিশু
ধর্ষণের শিকার ৮১ শতাংশই শিশু
মেয়েটি নবম শ্রেণির ছাত্রী। প্রতিবেশী যুবক শুভর সঙ্গে তার চার বছর ধরে প্রেমের সম্পর্ক। প্রেমিকের বিয়ের আশ্বাসে বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু ভালোবাসার সেই বিশ্বাস যে এমন ভয়াবহ নির্যাতনের ফাঁদে নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করেনি সে। প্রেমিকের ডাকে বাড়ি থেকে বেরিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে মেয়েটি। নির্যাতনের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত ভয়ে নিজের বাড়িতেও ফিরতে পারেনি সে। রাত কাটাতে হয়েছে অন্য গ্রামের এক সহপাঠীর বাড়ির বারান্দায়। ১৩ নভেম্বর রাতে নির্মম এই পাশবিকতার ঘটন...
জাতীয়•প্রায় ১ ঘণ্টা আগে
৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন
৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন
বরিশাল বিভাগে প্রায় ৮ বছরে, ২০১৯ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ১ হাজার ২৫৬টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসেই হত্যাকাণ্ডের ঘটনা ১৫৬টি। ২০২৫ সালে ঘটে ১৯০টি। এত হত্যাকাণ্ড ও এসবের কারণ নিয়ে জনমনে উদ্বেগ-আতঙ্কের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। বছরওয়ারি হিসাবে ২০১৯ সালে ১৭১টি, ২০২০ সালে ১৬৩, ২০২১ সালে ১৫৯, ২০২২ সালে ১৩৭, ২০২৩ সালে ১৩২ ও ২০২৪ সালে ১৪৮টি হত্যাকাণ্ড ঘটে। বরিশাল রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে এ তথ্য। এ ছা...
সারা দেশ•৪ দিন আগে
রাকিবের আকুতি শোনেনি কেউ
রাকিবের আকুতি শোনেনি কেউ
সংসারের অভাব মেটাতে ১২ বছরের শিশু কাজ নিয়েছিল খুলনার এক গ্যারেজে। কাজ ছেড়ে অন্যত্র যাওয়ার জেরে সেখানেই নির্যাতনের শিকার হয় সে— অভিযোগ এমনই। সেই রাতেই হাসপাতালে মারা যায় রাকিব হাওলাদার। খুলনার টুটপাড়ার ওই গ্যারেজে সেদিন কী ঘটেছিল? লিখেছেন আখলাকুজ্জামান অনিক ২০১৫ সালের ৩ আগস্ট, সোমবার; খুলনা নগরের টুটপাড়ায় সেদিন সন্ধ্যা নেমেছিল আর দশটা দিনের মতোই স্বাভাবিক ছন্দে। রাস্তায় যানবাহনের অন্তহীন ভিড়, দোকানপাটে জ্বলে ওঠা উজ্জ্বল আলো আর চেনা শহরের চেনা কোলাহলের মধ্যে টুটপাড়া কবরস্থ...
অপরাধ কিসসা•১৮ দিন আগে
নারীর চুল কেটে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ
নারীর চুল কেটে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ
ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকায় পরকীয়া প্রেমের সম্পর্কের অভিযোগে এক সনাতন ধর্মাবলম্বী নারীর চুল কেটে, মারধর করে এবং শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, সদরের করাতিপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন কালীগঞ্জ ভূমি অফিসের কর্মচারী। তার সঙ্গে পাগলাকানাই এলাকার ওই নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের জেরে বৃহস্পতিবার বিকেলে আনোয়ারের স্ত্রী আন্না খাতুন, ছেলে শুভ, দুই বোন ওনি ও কনি এবং তাদের এক প্রতিবেশী ওই নারীর বাড়ি...
সারা দেশ•২৫ দিন আগে
লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী
লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী
নোয়াখালীর চাটখিলে ইতালি প্রবাসী মো. সোলায়মানকে অস্ত্রের মুখে হামলা, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ফারুক, আজাদ ও শাহপরান মানবপাচার চক্রের সদস্য বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি।আজ শুক্রবার সকালে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকুর গ্রামে সোলায়মানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে সোলায়মানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, ইতালি নেওয়ার কথা বলে ২০২৩ সালে তার স্বাম...
সারা দেশ•২৬ দিন আগে
‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’
‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’
‘দেখেন, স্বামী আমারে মাইরা কী করছে। তার নাম মাসুদ। রতিয়া রাজাপুরের ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি। আমি তার দ্বিতীয় স্ত্রী। আমারে সব সময় নির্যাতন করে, আমারে নিয়া খারাপ মন্তব্য করে। নির্যাতন সইতে না পাইরা আমি আমার পথ বাইছা নিলাম। আমার এই রেকর্ড দেইখা আপনারা তার বিচার কইরেন।’ফেসবুক লাইভে এসে এভাবেই স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে নিজের কষ্টের কথা জানান শান্তা আক্তার জুই (২৬) নামে এক গৃহবধূ। এরপরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়।গতকাল শনিবার রাত ১০টার দিকে বাগেরহাটের শরণখোলা সদরের হাসপাতাল-সংলগ্ন একট...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
নিরাপদ শৈশবের জন্য নর্ডিক দেশগুলো যা করে
নিরাপদ শৈশবের জন্য নর্ডিক দেশগুলো যা করে
সত্তরের দশকের শুরুতে সুইডেনে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। সৎবাবার শারীরিক নির্যাতনে মারা যায় এক শিশু। ঘটনাটি নাড়া দেয় পুরো দেশের বিবেককে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯৭৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে ঘরে ও বাইরে শিশুদের সব ধরনের শারীরিক শাস্তি আইন করে সম্পূর্ণ নিষিদ্ধ করে সুইডেন। শুধু আইন করেই ক্ষান্ত হয়নি দেশটির সরকার। তারা প্রতিটি দুধের প্যাকেটে, পোস্টারে ও প্রচার মাধ্যমে একটি স্লোগান লিখে দেয়: ‘আপনি কি জানেন শিশুদের মারধর করা এখন বেআইনি?’ এর মাধ্যমে শুরু হয় ইতিবাচক প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের প...
কলাম•প্রায় ১ মাস আগে
লক্ষ্মীপুরে মাদ্রাসাশিক্ষার্থীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুরে মাদ্রাসাশিক্ষার্থীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।আজ শনিবার শিশুদের মারধর করার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাদ্রাসায়ে বাবুত তাকওয়ায় এসব ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের দরজা বন্ধ করে শিক্ষার্থী আদ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ইউএনওর হাত ধরে স্কুলে ফিরল সেই তুবা
ইউএনওর হাত ধরে স্কুলে ফিরল সেই তুবা
বাবা তখন বাজারের খুঁটির সঙ্গে বাঁধা। চারপাশে মানুষের ভিড়। ছোট্ট তুবা ছুটে গেল। কিছুক্ষণ পর হাতে চা-রুটি নিয়ে ফিরে এসে সবার চোখের সামনে নিজের হাতে বাবাকে খাইয়ে দেয় সে। সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোচনায় আসে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার ৯ বছর বয়সী তুবা বিনতে অরনি।পারিবারিক সংকটে দীর্ঘদিন স্কুলে যেতে পারেনি তুবা। এবার সেই তুবা আবার ফিরেছে বিদ্যালয়ে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার হাত ধরে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় সে। শি...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য
চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য
রাজধানীর মোহাম্মদপুরের ব্যবসায়ী মো. মাহাতাবের জীবনে গত বছরের ১৬ মে নেমে এসেছিল ঘোর অন্ধকার। একই এলাকার পরিচিত মাহমুদুল হাসান বাবুর ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হতেই তার ওপর শুরু হয় নির্যাতন। ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আটকে রাখা হয় চার ঘণ্টা। চিৎকার শুনে আশপাশের মানুষ জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। আটক করে সাইদুর রহমান সাঈদ নামে এক ব্যক্তি ও তার তিন সহযোগীকে। এ ঘটনায় চারজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজির মামলা করেন মাহাতাব। দীর্ঘ তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিয...
জাতীয়•প্রায় ২ মাস আগে
দারুসসালামে ‘বাবার নির্যাতনে’ আহত শিশু মারা গেছে
দারুসসালামে ‘বাবার নির্যাতনে’ আহত শিশু মারা গেছে
রাজধানীর দারুসসালামের গৈদ্দারটেক এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার নির্যাতনে আহত দুই মাস বয়সী এক কন্যাসন্তান মারা গেছে।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে শিশুটি মারা যায়। তার নাম সাবিহা।এর আগে গত ২২ সেপ্টেম্বর সকালে ভাড়া বাসায় দাম্পত্য কলহের জেরে শিশুটিকে গলায় টিপে ও মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যান তার বাবা হৃদয় খান। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহম...
রাজধানী•২ মাস আগে
আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু
আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু
গত আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন কন্যাশিশু ও ১৩৪ জন নারী। অর্থাৎ মোট ভুক্তভোগীর প্রায় ৪৭ শতাংশই শিশু।মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ৫৪ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু। এ ছাড়া ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর দুজনকে হত্যা করা হয়েছে। ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।যৌন নিপীড়নের শিকার...
জাতীয়•৩ মাস আগে
বিয়ের চার মাসেই থামল মুন্নির জীবন
বিয়ের চার মাসেই থামল মুন্নির জীবন
বিয়ের চার মাসের মাথায় মারা গেলেন মুন্নি আক্তার (২০)। স্বামীকে বিদেশে পাঠানোর জন্য ১০ লাখ টাকা যৌতুক দাবি এবং সেই টাকা দিতে না পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। স্বজনদের দাবি, নির্যাতনের একপর্যায়ে বিষাক্ত ওষুধ পান করেন মুন্নি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গত শনিবার বিকালে রাজৈর উপজেলার নরারকান্দী এলাকায় পারিবারিক কবরস্থানে মুন্নির মরদেহ দাফন করা হয়েছে। এদিকে ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে...
সারা দেশ•৩ মাস আগে
নোয়াখালীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনে মামলা, গ্রেপ্তার ১
নোয়াখালীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনে মামলা, গ্রেপ্তার ১
নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীর করা মামলায় আসামিকে গ্রেপ্তারের তথ্য আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি আব্দুর রহিম।গ্রেপ্তার আসামি হলেন উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখীল গ্রামের মো. লিংকন। মামলায় আরও তিনজনকে আসামি করেছেন ওই নারী।এজাহারে বলা হয়েছে, বাদী একজন গৃহবধূ। বাড়িতে মুরগি ও কোয়েল পাখির খামার দিয়েছেন তিনি। তার স্বামী ও এক ছেলে প্রবাসী। আসামিদের সঙ্গে তার পরিবারের জমির বিরোধ অনেকদ...
সারা দেশ•৩ মাস আগে
‘সমাজের রায় কার্যকর করেছি’, নারীকে জুতাপেটার পর চেয়ারম্যান
‘সমাজের রায় কার্যকর করেছি’, নারীকে জুতাপেটার পর চেয়ারম্যান
কুমিল্লায় বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে ডাকা সালিশে এক নারীকে জুতাপেটা করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উদ্দিন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তদন্তের নির্দেশ দেয় জেলা প্রশাসন। ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে গত সোমবার ঘটেছে ঘটনাটি। আজ বুধবার এর তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন। এসব জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম। স্থানীয়রা জানায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের এক যুবকের সঙ্গে ওই নারীর বিয়েবহির্ভূত সম্পর্ক- এমন অভিযোগ ছড়িয়ে পড়ে এলাকায়। এর বিচারে গত সোমবার ডাকা...
সারা দেশ•৩ মাস আগে
বাড়ির উঠানে অন্তঃসত্ত্বার মরদেহ, হদিস নেই স্বামীর
বাড়ির উঠানে অন্তঃসত্ত্বার মরদেহ, হদিস নেই স্বামীর
লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মরদেহ শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে বাড়িতে পাওয়া যায়নি স্বামী ও তার পরিবারের কাউকে।আজ সোমবার সকালে ঘটনাটি ঘটে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে। মরদেহে আঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছে পুলিশ। মৃত গৃহবধূর নাম আফরোজা বেগম (১৮)। তিনি চলবলা ইউনিয়নের নিথক গ্রামের দীন ইসলামের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আফরোজার সঙ্গে দীন ইসলামের বিয়ে হয়। গাজীপুরের কোনাবাড়ী এলাকা...
সারা দেশ•৩ মাস আগে
স্বামীর প্রথম স্ত্রী-স্বজনদের মারধর-নির্যাতনে হাসপাতালে নারী
স্বামীর প্রথম স্ত্রী-স্বজনদের মারধর-নির্যাতনে হাসপাতালে নারী
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রীকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে। নির্যাতনে ওই নারীর দাঁত ভেঙেছে, তার যৌনাঙ্গে ছিটানো হয়েছে মরিচের গুঁড়া- বলা হয়েছে অভিযোগে। তিনি এখন ভর্তি হাসপাতালে।নির্যাতনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিম ইসলাম। আরও পড়ুন...
সারা দেশ•৩ মাস আগে
চুরির অভিযোগে তরুণীকে গাছে বেঁধে নির্যাতন
চুরির অভিযোগে তরুণীকে গাছে বেঁধে নির্যাতন
শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অভিযোগ তুলে তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এর আগে ওই তরুণী ও তার দুই ভাই-বোনকে একটি ঘরে কয়েক ঘণ্টা আটকে মারধর করা হয়েছে।গত মঙ্গলবার ভেদরগঞ্জের সখিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। তবে ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার জানাজানি হয় বিষয়টি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সখিপুর থানার ওসি মোফাজ্জল হুসাইন।মঙ্গলবার রাতেই ওই তরুণীর মা সখিপুর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি জানান, সখিপুরের ছৈয়াল কান্দি এলাকার মুদি দোকানদার মনির মোল্যা...
সারা দেশ•৩ মাস আগে
ফাঁসির সাজা টিকছে না চারটির ৩টিই
ফাঁসির সাজা টিকছে না চারটির ৩টিই
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে এসে উল্লেখযোগ্য হারে বদলে যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি গঠিত একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চে নিষ্পত্তি হওয়া মামলাগুলোর পরিসংখ্যান বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রতি চারজনের মধ্যে তিনজনই শেষ পর্যন্ত হয় খালাস পাচ্ছেন, নয়তো তাদের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ডে রূপ নিচ্ছে। চলতি বছরের ১৪ জুন থেকে কার্যক্রম শুরু করা বিশেষ ওই বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০টি ডেথ রেফারেন্স ও আপিল মামলা।...
আদালত•৩ মাস আগে
অদিতির সংসারে ভাঙনের সুর
অদিতির সংসারে ভাঙনের সুর
হিন্দি ধারাবাহিকের খ্যাতনামা অভিনেত্রী অদিতি শর্মার সংসারে ভাঙনের সুর। স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, চরিত্র হনন এবং গহনা আত্মসাৎ করার মারাত্মক অভিযোগ তুলে মুম্বাইয়ের গুরগাঁও থানায় এফআইআর করেছেন এই অভিনেত্রী।পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অদিতি শর্মা জানান, ২০২১ সালের জুন মাসে একটি অনলাইন অভিনয় কর্মশালায় অভিণীত বিদ্যানন্দ কৌশিকের সাথে তার প্রথম পরিচয় হয়। বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে তারা গুরগাঁওতে একসাথে থাকা শুরু করেন এব...
বলিউড•৪ মাস আগে