Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বার মরদেহ, হদিস নেই স্বামীর

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৬:২৫
বাড়ির উঠানে অন্তঃসত্ত্বার মরদেহ, হদিস নেই স্বামীর

বাঁয়ে গৃহবধূ আফরোজা ও ডানে তার মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আগামীর সময়

লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মরদেহ শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে বাড়িতে পাওয়া যায়নি স্বামী ও তার পরিবারের কাউকে।

আজ সোমবার সকালে ঘটনাটি ঘটে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে। মরদেহে আঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছে পুলিশ। মৃত গৃহবধূর নাম আফরোজা বেগম (১৮)। তিনি চলবলা ইউনিয়নের নিথক গ্রামের দীন ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আফরোজার সঙ্গে দীন ইসলামের বিয়ে হয়। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তারা। ওই এলাকা কাজ করতেন দীন ইসলাম। তিনি প্রায়ই আফরোজাকে মারধর করতেন বলে অভিযোগ মৃতের পরিবারের।

এরই মধ্যে অন্তঃসত্ত্বা হন আফরোজা। গত রবিবার রাতে তিনি বাবা আলফেস আলীকে ফোন করে স্বামীর নির্যাতনের কথা জানান। ‘আর বুঝি আমাকে জীবিত পাবা না, এরা এবার আমাকে মেরেই ফেলবে’- এ কথা বলে ফোন কেটে দেন তিনি- জানালেন আলফেস।

কিছুক্ষণ পর দীন ইসলাম আলফেসকে ফোন করে জানান, আফরোজা মারা গেছেন। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে তার কাছে খবর আসে, কালীগঞ্জে শ্বশুরবাড়ির উঠানে পড়ে আছে মেয়ের মরদেহ।

আরও পড়ুন

ঘেরের পাশের অনাবাদি জমিতে বাড়ছে অসময়ের তরমুজ চাষ

১৭ আগস্ট ২০২৬



আফরোজার পরিবারের অভিযোগ, আজ সোমবার সকালে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে আফরোজার মরদেহ গাজীপুর থেকে দীন ইসলামের বাড়িতে আনা হয়। উঠানে মরদেহ ফেলে চলে যায় গাড়িটি। কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচাতো বোন শাপলা বেগম অভিযোগ করেছেন, গাজীপুরের বাসায় আফরোজাকে কুপিয়ে ও নির্যাতন করে হত্যা করেছেন তার স্বামী। আফরোজার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক জানিয়েছেন, মরদেহের সঙ্গে ঢাকার উত্তরা এলাকার শিন শিন জাপান হাসপাতালের কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেসব কাগজে বিষপানে আফরোজার মৃত্যু হয়েছে বলে উল্লেখ আছে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাটমৃত্যুনির্যাতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!