বলিউড অভিনেতা নানা পাটেকরের অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর কঠোর কর্মপদ্ধতির কথাও বহুবার আলোচনায় এসেছে। সম্প্রতি অভিনেত্রী মাধু ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘যশবন্ত’ ছবির শুটিংয়ের একটি ঘটনার কথা স্মরণ করেছেন, যেখানে একটি দৃশ্যের বাস্তব আবেগ তুলে আনতে গিয়ে নানা পাটেকর তাঁকে আচমকা চড় মেরেছিলেন। ছবিতে নান...